Dhaka ০৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে আ. লীগের সঙ্গে বৈঠক: সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেন নাহিদ মোবাইল ফোনে গেম খেলার সময় বিস্ফোরণ, আহত ২ ৫০০ টাকা বাজিতে জীবন্ত শালিক খাওয়ার ভিডিও ভাইরাল কালুখালীর বীর মুক্তিযোদ্ধা আজাহার মোল্লা আর নেই টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৮ ইউনিট ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ দাবির দরকষাকষির ভিডিও ভাইরাল দেশের বাজারে আজকের স্বর্ণের দাম প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী

ছাত্রদল নেতা জুবায়েদ হত্যাকাণ্ড : ছাত্রী ও বয়ফ্রেন্ডের সম্পৃক্ততার প্রাথমিক ধারণা

মো: ইব্রাহীম মাহমুদ
  • প্রকাশের সময় : ১০:৩২:০৯ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • / 95

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জুবায়েদ রহমান হত্যাকাণ্ডে নতুন তথ্য পেয়েছে পুলিশ। ঘটনার সঙ্গে জুবায়েদের এক ছাত্রী ও তার বয়ফ্রেন্ডের সম্পৃক্ততা থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

তদন্ত সংশ্লিষ্টরা জানান, নিহত জুবায়েদ নিয়মিত এক ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বর্ষাকে টিউশন করাতেন। রবিবার সন্ধ্যায় তিনি বর্ষার বাসায় পড়াতে যাওয়ার কথা ছিল। তার আগেই ছাত্রী বর্ষা ফোনে সময় ও ঠিকানা নিশ্চিত করেন।

পরবর্তীতে জুবায়েদের রক্তাক্ত দেহ পুরান ঢাকার একটি ভবন থেকে উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার পর বর্ষা নিজেই ফোন করে জুবায়েদের রুমমেটকে খবর দেন—“স্যার খুন হয়ে গেছে।” এতে প্রশ্ন উঠেছে, বর্ষা কীভাবে জুবায়েদের রুমমেটের নাম্বার পেয়েছিলেন এবং তাদের মধ্যে সম্পর্কের গভীরতা কতটা ছিল।

বংশাল থানার ওসি রফিকুল ইসলাম বলেন, “আমরা ইতোমধ্যে দুইজনকে শনাক্ত করেছি। ছাত্রী ও তার বয়ফ্রেন্ডের সম্পৃক্ততা পাওয়া গেছে বলে ধারণা করছি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।”

এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হত্যার দ্রুত তদন্ত ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। ক্যাম্পাসে এরই মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ছাত্রদল নেতা জুবায়েদ হত্যাকাণ্ড : ছাত্রী ও বয়ফ্রেন্ডের সম্পৃক্ততার প্রাথমিক ধারণা

প্রকাশের সময় : ১০:৩২:০৯ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫