Dhaka ০৮:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

রাকসুতে বিজিত প্রার্থীদের মিলনমেলায় শিবিরের সংগীতে নাচ, সমালোচনার ঝড়

রাবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০১:০৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • / 84

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে পরাজিত প্রার্থীদের মিলনমেলায় শিবিরের সংগীত বাজিয়ে নৃত্য করায় সমালোচনার ঝড় উঠেছে।

শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের সাবাশবাংলা মাঠে বিজিত প্রার্থীদের আয়োজিত মিলনমেলা অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্রীয় সংসদ, হল সংসদ ও সিনেটের বিজিত প্রার্থীরা অংশ নেন। এসময় ইসলামি ছাত্রশিবিরের সংগীত বাজিয়ে কয়েকজন প্রার্থী নৃত্য করলে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়।

এক ফেসবুক পোস্টে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মুজাহিদ ফয়সাল লেখেন, “একটা দলের থিম সং নিয়ে মজা করা রাজনৈতিক শিষ্টাচারের পরিপন্থী কিনা, সেই প্রশ্ন নাহয় তুললাম না। কিন্তু ‘শপথের সঙ্গীন হাতে নিয়ে সকলে, নবীজির রাস্তা ধরেছি’—রাসূল (সা.)-এর নাম উচ্চারণের সময় তালে তালে নাচা—দুর্বল ঈমানের মানুষ হিসেবেও আমার বুকে লেগেছে…! মাইন্ড ইট…”

রাবি শাখা ছাত্রশিবিরের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক নওসাজ জামান বলেন, “এতো বোঝদার মানুষ হয়েও কোনটা করলে ফানের পর্যায়ে পড়বে, কোনটা বিতর্ক সৃষ্টি করবে, সেটা অন্তত বুঝতে হবে। নিজের আদর্শের প্রতি শ্রদ্ধা না থাকলেও অন্যের আদর্শকে কীভাবে মূল্যায়ন করতে হয়, সেটাও শেখা উচিত।”

কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও রাবি শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আজিজুর রহমান আজাদ বলেন, “শিবিরের সংগীতের সঙ্গে নৃত্য প্রদর্শন প্রকৃতপক্ষে সংগঠনের নৈতিক মূল্যবোধকে বৃদ্ধাঙ্গুলি দেখানো। কথায় আছে, Every shoe doesn’t fit every foot — কোন গানে নাচতে হয় আর কোন গান অনুধাবন করতে হয়, অন্তত এই জ্ঞান উপস্থিত ছাত্রনেতাদের থাকা উচিত ছিল।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাকসুতে বিজিত প্রার্থীদের মিলনমেলায় শিবিরের সংগীতে নাচ, সমালোচনার ঝড়

প্রকাশের সময় : ০১:০৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫