Dhaka ০৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

৩ দাবি না মানলে সংসদের দক্ষিণ প্লাজা ছাড়বেন না জুলাই যোদ্ধারা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:১১:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
  • / 84

জুলাই অভ্যুত্থানে আহত ছাত্র-জনতাকে রাষ্ট্রীয় স্বীকৃতি ও জুলাই আহত বীর হিসেবে স্বীকৃতি দেওয়াসহ তিন দফা দাবিতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অবস্থান নিয়েছেন জুলাই যোদ্ধারা। দাবি না মানলে গেট না ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর পৌনে ১২টা থেকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার ১২ নম্বর গেটের সামনে তারা অবস্থান নেন। এর আগে তারা সংসদে প্রবেশের চেষ্টা করলে বাধা দেওয়া হয়।

আহত জুলাই যোদ্ধা জিহাদ হাসান বলেন, ‘সনদের ৫ ধারায় জুলাই গণঅভ্যুত্থানের সব হত্যাকাণ্ডের কথা বলা হয়েছে, কিন্তু সব হত্যাকাণ্ড বলতে কী বোঝানো হয়েছে, তা পরিষ্কার নয়। শহীদ পরিবারের সহায়তা ও নিরাপত্তা দিতে হলে আহতদেরও সেখানে অন্তর্ভুক্ত করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা কমিশনকে বিষয়টি জানিয়েছি, কিন্তু তারা পরিবর্তন সম্ভব নয় বলেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বিষয়টি সরকারের কাছে তোলার আশ্বাস দিয়েছেন।’

জিহাদ হাসান ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমাদের এত জোরাজুরি করে অনুষ্ঠানস্থলে ঢুকতে হবে কেন? আমাদের আমন্ত্রণ করা উচিত ছিল না? ড. ইউনূস কি আমাদের রক্তের ওপর দাঁড়িয়ে নেই? তিনি চাইলে ১৫-২০ হাজার চেয়ার দিতে পারতেন।’

ওয়ারিয়র্স অব জুলাই নামে সংগঠনটি তিন দফা দাবি জানিয়েছে—
১. জুলাই অভ্যুত্থানে আহত ছাত্র-জনতাকে রাষ্ট্রীয় স্বীকৃতি ও জুলাই আহত বীর হিসেবে স্বীকৃতি দিতে হবে।
২. আহতদের জন্য আইনগত সুরক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
৩. এসব দাবি জুলাই জাতীয় সনদ-২০২৫ এ অন্তর্ভুক্ত করে দ্রুত বাস্তবায়ন করতে হবে।

এদিকে উদ্ভুত পরিস্থিতিতে সংসদ ভবনের বাইরে পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

৩ দাবি না মানলে সংসদের দক্ষিণ প্লাজা ছাড়বেন না জুলাই যোদ্ধারা

প্রকাশের সময় : ০২:১১:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫