Dhaka ১০:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

রাকসু নির্বাচন: ভোট গণনা শুরু, দেখানো হচ্ছে জায়ান্ট স্ক্রিনে

রাবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৯:৫৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • / 85

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে সরাসরি দেখানো হচ্ছে ভোট গণনা কার্যক্রম।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষে কাজী নজরুল ইসলাম মিলনায়তন আনা হয় সব কেন্দ্রের ব্যালট বাক্স। সন্ধ্যা ৬টায় ভোট গণনা শুরু হওয়ার কথা থাকলেও তা রাত ৮টার দিকে শুরু হয়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তন ও শহীদ মিনারে স্থাপিত জায়ান্ট স্ক্রিনে সরাসরি দেখানো হচ্ছে ভোট গণনা। শিক্ষার্থীরা অধির আগ্রহে অপেক্ষা করছেন স্ক্রিনের সামনে।

নির্বাচন কমিশনার অধ্যাপক ড. নিজাম উদ্দিন বলেন, “অত্যন্ত চমৎকার পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোট কাস্ট হয়েছে ৬৯.৮৩ শতাংশ। শিক্ষার্থীরা উচ্ছ্বসিত হয়ে ভোট প্রয়োগ করেছে। আমরা পোলিং অফিসারদের সামনে ব্যালট বাক্সগুলো খুলেছি। গণনা যন্ত্রগুলো চেক করা হয়েছে। ভোট গণনার কাজ শুরু হয়েছে। আশা করছি, আমরা খুব দ্রুত ফলাফল দিতে পারব।”

এবারের রাকসু নির্বাচনে ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০১। ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় ৯টি একাডেমিক ভবনে স্থাপিত ১৭টি ভোটকেন্দ্রে। কেন্দ্রীয় রাকসুর ২৩টি পদে মোট ৩০৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এর মধ্যে রয়েছে সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও অন্যান্য গুরুত্বপূর্ণ পদ। সিনেটের ছাত্র প্রতিনিধির পাঁচটি পদে ৫৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে ১৭টি হল সংসদের ২৫৫টি পদে মোট ৫৫৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটারের ৩৯ দশমিক ১০ শতাংশ নারী, ৬০ দশমিক ৯০ পুরুষ।

তবে ভোট দিয়েছেন ২০ হাজার ১৮৭ শিক্ষার্থী। সে হিসাবে ভোট দিয়েছেন গড়ে ৬৯ দশমিক ৮৩ শতাংশ শিক্ষার্থী

হলভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, শেরে বাংলা এ কে ফজলুল হক হলে ৯৯৩ জনের মধ্যে ভোট দিয়েছেন ৭৩৪ জন, যা শতকরা ৭৩.৯২ শতাংশ। শাহ মখদুম হলে ১৪০৯ জনের মধ্যে ভোট দিয়েছেন ১০৯৫ জন, উপস্থিতি ৭৭.৭১ শতাংশ। নবাব আব্দুল লতিফ হলে ভোট দিয়েছেন ৭৭০ জন (৬৯.১৮ শতাংশ)।

আমীর আলী হলে ১২৩৩ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৯৫৯ জন (৭৭.৭৮ শতাংশ), শহিদ শামসুজ্জোহা হলে ভোট দিয়েছেন ৯৯৮ জন (৭৬.৫৩ শতাংশ), এবং মন্নুজান হলে ভোট দিয়েছেন ১৫৯৮ জন (৬৭.১১ শতাংশ)।

শহিদ হবিবুর রহমান হলে উপস্থিতি ছিল ৭১.৫৫ শতাংশ (১৭৫০ জন ভোটার), মতিহার হলে ৭৩.২২ শতাংশ (১৩৭০ জন ভোটার), মাদার বখস হলে ৭১.২৫ শতাংশ (১৩৩৮ জন ভোটার) এবং শহিদ সোহরাওয়ার্দী হলে ৭৭.৬০ শতাংশ (১৪৪৫ জন ভোটার)।

অন্যদিকে, বেগম রোকেয়া হলে ৫৯.৬০ শতাংশ শিক্ষার্থী ভোট দেন (১২৯৫ জন), তাপসী রাবেয়া হলে ৬৩.৬৬ শতাংশ (৭৯০ জন), বেগম খালেদা জিয়া হলে ৬১.৪৯ শতাংশ (৭৮৪ জন) এবং শহিদ জিয়াউর রহমান হলে ৭১.৬৮ শতাংশ (১৪০৭ জন)।

বিজয়-২৪ হলে উপস্থিতি ছিল ৭৩.৮৪ শতাংশ (১১২৯ জন ভোটার), রহমতুন্নেসা হলে ৬০.৭০ শতাংশ (১০৭২ জন ভোটার) এবং জুলাই-৩৬ হলে ৬৬.৮৭ শতাংশ (১৬৫৩ জন ভোটার)।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাকসু নির্বাচন: ভোট গণনা শুরু, দেখানো হচ্ছে জায়ান্ট স্ক্রিনে

প্রকাশের সময় : ০৯:৫৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫