Dhaka ১০:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

রাকসু নির্বাচনের অসঙ্গতি নিয়ে ‘গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ’ প্যানেলের সংবাদ সম্মেলন

রাবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৬:৩৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • / 84

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ(রাকসু), হল সংসদ ও সিনেট-এ ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। এতে নির্বাচনের কিছু অসঙ্গতি তুলে ধরেছেন বামধারার গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ প্যানেল।

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে এক সংবাদ সম্মেলনে এসব অসঙ্গতি তুলে ধরেন প্যানেলের ভিপি প্রার্থী ফুয়াদ রাতুল।

ফুয়াদ রাতুল বলেন, রাকসু নির্বাচন অংশগ্রহণমূলক হলেও শুরু থেকেই আমরা লেভেল প্লেয়িং ফিল্ডের ঘাটতি দেখতে পেয়েছি। কিছু প্যানেল সবার জন্যে সমান সুযোগ নিশ্চিতের শর্তকে বিঘ্ন করে মাত্রাতিরিক্ত অর্থ খরচ করেছে। উপহার বিলি, ভুরিভোজ আয়োজন, শিক্ষার্থীদের প্রাইভেসি লঙ্ঘনের মতোন ঘটনার বিরুদ্ধে প্রশানের উদ্যোগ আমরা দেখতে পাইনাই।

তিনি বলেন,সর্বশেষ ভোটের দিন একটি প্যানেলকে অবাধে চোথা বিলি করতে দেয়া হলেও গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ অচরণবিধি মেনে ভোট কেন্দ্র হতে ৫০ গজ দূরে প্রচারণা চালাতে গেলে আমাদেরকে বাঁধা প্রদান করা হয়। শহীদুল্লাহ হলের নিরাপত্তার দায়িত্বে থাকার কর্মীরা ভোটকেন্দ্রের ভেতর শিবিরের প্যানেলের প্রচারণা চালিয়েছে বলেছে আমরা অভিযোগ পেয়েছি। কিছু হলের প্রার্থীরা একের অধিক ব্যালট প্রাপ্তির কথা জানিয়েছে। বিভিন্ন ভোটকেন্দ্রে ইচ্ছাকৃত লাইন জ্যামিংয়ের ঘটনা আমরা দেখেছি। এছাড়া রাকসুতে অংশগ্রহণ করা দুটি প্যালেনের দলীয় নেতা কর্মীদ কাজলা ও বিনোদপুর গেটে স্থানীয় নেতাকর্মীদের জমায়েত ঘটিয়েছে। যা ক্যাম্পাসে এক ধরনের ভীতির পরিবেশ সৃষ্টি করেছে।

এর আগে আজ সকাল ৯টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে এই ভোট। দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হচ্ছে এই রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাকসু নির্বাচনের অসঙ্গতি নিয়ে ‘গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ’ প্যানেলের সংবাদ সম্মেলন

প্রকাশের সময় : ০৬:৩৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫