Dhaka ১০:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

পানিতে ডুবে মৃত ছেলের ফল জানতে এসে জিপিএ-৫ দেখে কাঁদলেন বাবা

জনতার আদালত অনলাইন
  • প্রকাশের সময় : ০১:৩৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • / 115

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ফল ঘোষণার ২০ দিন আগে, ২৭ সেপ্টেম্বর মামাবাড়ি বেড়াতে গিয়ে পানিতে ডুবে মারা যান নটরডেম কলেজের শিক্ষার্থী জুনায়েদ আমিন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ফল জানতে এসে ছেলের জিপিএ-৫ পাওয়ার খবর শুনে অঝোরে কেঁদে ফেলেন তার বাবা মোরশেদুল আমিন।

সকালে নটরডেম কলেজে দেখা যায় এমনই এক হৃদয়বিদারক দৃশ্য। ব্যাংকার মোরশেদুল আমিন কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার ছেলে মামাবাড়িতে বেড়াতে গিয়েছিল। বন্ধুদের সঙ্গে নৌকায় ঘুরতে গিয়ে নদীতে ডুবে মারা যায়। কেউ তাকে বাঁচাতে পারেনি। পড়াশোনায় সে খুব ভালো ছিল, কেউ তার সম্পর্কে খারাপ কিছু বলতে পারবে না। ইন্টারমিডিয়েট শেষ করে বিদেশে পড়তে যাওয়ার স্বপ্ন ছিল তার। এখন সে নেই—আমার সব শেষ হয়ে গেছে।’

এসব বলতে বলতে বারবার মুর্ছা যাচ্ছিলেন তিনি।

নটরডেম কলেজের অধ্যক্ষ ড. ফাদার হেমন্ত পিউস রোজারিও বলেন, ‘ছেলেটির মৃত্যুর খবর আমরা জানি। আমরা হাসপাতালের সঙ্গে যোগাযোগ করেছিলাম এবং পরিবারের পাশে ছিলাম। সে খুব ভালো ছাত্র ছিল, বাবা-মায়ের বাধ্য সন্তান ও কলেজের বিভিন্ন ক্লাবের সক্রিয় সদস্য ছিল। তার পরিবারের প্রতি গভীর সমবেদনা রইল।’

এবারের এইচএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করেছেন জুনায়েদ আমিন। তিনি পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমেও যুক্ত ছিলেন।

এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয় ১২ লাখ ৩৫ হাজার ৬৬১ জন শিক্ষার্থী। পাস করেছেন ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন, পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। সারাদেশে জিপিএ-৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পানিতে ডুবে মৃত ছেলের ফল জানতে এসে জিপিএ-৫ দেখে কাঁদলেন বাবা

প্রকাশের সময় : ০১:৩৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫