ফেল করেছেন সেই আনিসা
- প্রকাশের সময় : ১১:২৭:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
- / 95
মায়ের অসুস্থতার কারণে পরীক্ষাকেন্দ্রে দেরিতে পৌঁছানোয় পরীক্ষা দিতে না পারা সেই আনিসা আহমেদ এইচএসসি পরীক্ষায় ফেল করেছেন। তিনি বাংলা ও ইসলামের ইতিহাস বিষয়ে অনুত্তীর্ণ হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ২৬ জুন এইচএসসি পরীক্ষা শুরুর প্রথম দিন রাজধানীর সরকারি মিরপুর বাংলা কলেজ কেন্দ্রে দেরিতে আসায় আনিসাকে পরীক্ষায় অংশ নিতে দেওয়া হয়নি। কেন্দ্রে প্রবেশ করতে না পেরে গেটের সামনে কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি। সেই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বহু মানুষ মানবিক বিবেচনায় তার প্রতি সহানুভূতি প্রকাশ করেন।
ঘটনাটি দেশজুড়ে আলোচনার জন্ম দেয়। নেটিজেনরা প্রশ্ন তোলেন—‘আইন কি মানবিকতার ঊর্ধ্বে?’ পরে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও আনিসার বিষয়টি ‘বিশেষ বিবেচনায় নেওয়া হচ্ছে’ বলে জানানো হয়েছিল।
তবে শেষ পর্যন্ত আনিসা পরীক্ষায় অংশ নিতে পারলেও কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পারেননি।





















