Dhaka ০৯:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

চাকসু নির্বাচন : ভোটগ্রহণ শেষ, চলছে গণনার প্রস্তুতি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:৩৪:২৯ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • / 99

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনার প্রস্তুতি।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিকেল ৩টা পর্যন্ত ৫৫ শতাংশ ভোট পড়েছে। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। এবারের নির্বাচন অনুষ্ঠিত হয় ওএমআর পদ্ধতিতে, আর ভোট গণনা সরাসরি প্রদর্শনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন স্থাপন করেছে ১৪টি এলইডি স্ক্রিন।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন জানান, কিছু বিচ্ছিন্ন অভিযোগ—যেমন হাতে লাগানো অমোচনীয় কালি উঠে যাওয়া—ছাড়া সার্বিকভাবে নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

চাকসুর ২৬টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১৫ জন প্রার্থী এবং হল ও হোস্টেল সংসদের ২৪টি পদের জন্য লড়ছেন ৪৯৩ জন প্রার্থী। মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫১৬ জন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

চাকসু নির্বাচন : ভোটগ্রহণ শেষ, চলছে গণনার প্রস্তুতি

প্রকাশের সময় : ০৬:৩৪:২৯ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫