Dhaka ০২:২৭ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হত্যার পর ডিপ ফ্রিজে স্ত্রীর লাশ, স্বামী গ্রেফতার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:৩০:৫২ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • / 101

রাজধানীর কলাবাগানে স্ত্রীকে হত্যার পর লাশ ডিপ ফ্রিজে রেখে পালিয়ে যাওয়া স্বামী নজরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয়।

বুধবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টার থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।

গত সোমবার রাতে তাসলিমা নামের গৃহবধূর লাশ বাসার ডিপ ফ্রিজ থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের পরিবার মঙ্গলবার কলাবাগান থানায় স্বামী নজরুল ইসলামের বিরুদ্ধে মামলা করে।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, দাম্পত্য কলহের জেরে নজরুল ইসলাম তার স্ত্রীকে হত্যা করেন। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।

তাসলিমার পরিবারের অভিযোগ, নজরুল তার শ্বশুরের কাছে ১০ কাঠা জমি চেয়েছিলেন। জমি না পেয়ে স্ত্রীকে হত্যা করেছেন। নিহতের বড় ভাই নাজমুল হোসেন জানান, এ নিয়ে আগে থেকেই নজরুল তার বোনকে নির্যাতন করতেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

হত্যার পর ডিপ ফ্রিজে স্ত্রীর লাশ, স্বামী গ্রেফতার

প্রকাশের সময় : ০৪:৩০:৫২ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫