Dhaka ১০:১৬ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

‘স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ রাকসু নির্বাচন উপহার দিতে প্রস্তুত কমিশন’

রাবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০২:১২:৫০ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • / 83

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট প্রতিনিধি নির্বাচন ২০২৫ স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে প্রস্তুত নির্বাচন কমিশন।

বুধবার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সংবাদ সম্মেলনে একথা বলেন প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. এফ. নজরুল ইসলাম।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আগামীকাল ১৬ অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বহুল প্রতীক্ষিত রাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দীর্ঘ ৩৫ বছর পর এই নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। রাকসু নির্বাচন আমাদের গৌরবময় ঐতিহ্যের প্রতীক, যা শিক্ষার্থীদের গণতান্ত্রিক চর্চা, নেতৃত্ব বিকাশ ও দায়িত্ববোধ গঠনে নতুন দিগন্ত উন্মোচন করবে।

তিনি বলেন, একটি অংশগ্রহণমূলক, স্বচ্ছ, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনই নির্বাচন কমিশনের মূল লক্ষ্য। এজন্য প্রতিটি ধাপে নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে নির্বাচন কমিশন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। একইসঙ্গে সংবাদ পরিবেশনে প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের নিরপেক্ষতা ও ইতিবাচক ভূমিকার প্রশংসা করে তিনি সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং সেই ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান।

প্রধান নির্বাচন কমিশনার জানান, নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনার এবং ৬ জন কমিশনার মিলে পুরো নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছে। এ নির্বাচনে ১ জন প্রধান রিটার্নিং অফিসার ও ৬ জন রিটার্নিং অফিসার দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন। মোট ২৮ হাজার ৯০১ জন ভোটার ৮৬০ জন প্রার্থীর পক্ষে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়ের ৯টি একাডেমিক ভবনে স্থাপিত ১৭টি ভোটকেন্দ্রে। কেন্দ্রীয় রাকসুর ২৩টি পদে ৩০৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও অন্যান্য গুরুত্বপূর্ণ পদ অন্তর্ভুক্ত। সিনেটে ৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫৮ জন প্রার্থী। অন্যদিকে ১৭টি হল সংসদের ২৫৫টি পদে মোট ৫৫৫ জন প্রার্থী লড়ছেন।

তিনি আরও জানান, মোট ভোটারের মধ্যে ৩৯ দশমিক ১ শতাংশ নারী এবং ৬০ দশমিক ৯ শতাংশ পুরুষ। ভোট গ্রহণের দায়িত্বে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের ২১২ জন শিক্ষক, যার মধ্যে ১৭ জন প্রিসাইডিং অফিসার এবং বাকিরা সহকারী প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া ৯১ জন কর্মকর্তা পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রফেসর ড. এফ. নজরুল ইসলাম বলেন, নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। দুই হাজার পুলিশ সদস্য, ছয় প্লাটুন বিজিবি এবং ১২ প্লাটুন র‍্যাব পুরো ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করবে। প্রতিটি ভোটকেন্দ্র সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে এবং স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার করা হবে। পাশাপাশি ফলাফল গণনা ও ঘোষণা প্রক্রিয়া তদারকির জন্য একটি অভিজ্ঞ সদস্যদের সমন্বয়ে গণনা ও ফলাফল প্রস্তুত কমিটি গঠন করা হয়েছে।

তিনি আরও বলেন, আমরা প্রত্যাশা করি, সকল প্রার্থী, সমর্থক ও ভোটারগণ নির্বাচনের নিয়মাবলি মেনে চলবেন এবং একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখবেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা সবাইকে সহযোগিতার আহ্বান জানাই।

সাংবাদিকদের প্রশ্নউত্তরে ড. এফ. নজরুল ইসলাম জানান, ২৮ হাজার ৯ শত ১ জন ভোটারের জন্য ২৮ হাজার ৯ শত ১ টি ব্যালট পেপারই ছাপানো হয়েছে। সাধারণ কোনো দোকানে ব্যালট পেপার ছাপানো হয়নি। বিশ্ববিদ্যালয় বিভিন্ন প্রশ্ন যেখান থেকে তৈরি হয় সেখান থেকে ব্যালট পেপার তৈরি করা হয়েছে। এক্ষেত্রে আটটি ধাপ পেরিয়ে ব্যালট পেপার গুলো প্রস্তুত করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

‘স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ রাকসু নির্বাচন উপহার দিতে প্রস্তুত কমিশন’

প্রকাশের সময় : ০২:১২:৫০ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫