Dhaka ১০:২১ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মঙ্গলবারের সব পরীক্ষা স্থগিত

জনতার আদালত অনলাইন
  • প্রকাশের সময় : ১১:১৬:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • / 115

দেশের সব সরকারি কলেজে শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের কর্মবিরতির কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য মঙ্গলবারের (১৪ অক্টোবর) সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণবশত ১৪ অক্টোবর অনুষ্ঠিতব্য ২০২৩ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের পরীক্ষা এবং প্রফেশনাল কোর্সের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।

স্থগিত ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের পরীক্ষা (গণিত ১৩৩৭০৩/ উচ্চাঙ্গ সংগীত ব্যবহারিক ১৩৪৫০২, ৬ষ্ঠ পত্র) আগামী ২৮ অক্টোবর ২০২৫, মঙ্গলবার অনুষ্ঠিত হবে। তবে পূর্বে ঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষার অন্যান্য তারিখ, বিষয় ও বিষয়কোড অপরিবর্তিত থাকবে।

প্রফেশনাল কোর্সের স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে জানানো হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পরীক্ষাসংক্রান্ত যেকোনো তথ্যের জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd) ছাড়া অন্য কোনো সূত্র থেকে তথ্য না নিতে পরীক্ষার্থীদের অনুরোধ করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মঙ্গলবারের সব পরীক্ষা স্থগিত

প্রকাশের সময় : ১১:১৬:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫