গুরুত্বপূর্ণ সংবাদ:
হজে যেতে নিবন্ধন করেছেন ৪৩ হাজার ৩৭৪ জন
জনতার আদালত অনলাইন
- প্রকাশের সময় : ০২:২৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
- / 86
আগামী বছর হজে অংশ নিতে এখন পর্যন্ত ৪৩ হাজার ৩৭৪ জন নিবন্ধন করেছেন। রবিবার (১২ অক্টোবর) রাত ১২টায় এ নিবন্ধন শেষ হয়েছে।
ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, হজে নিবন্ধনের বিষয়টি সৌদি আরবের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।
এদিকে, হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) নিবন্ধনের সময় আগামী ৫ নভেম্বর পর্যন্ত বাড়ানোর আবেদন করেছে। মন্ত্রণালয় আজ সোমবার (১৩ অক্টোবর) এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।
Tag :





















