Dhaka ০৪:২৮ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রোববার ঢাকায় শিক্ষকদের জমায়েত, আসতে পারে টানা কর্মবিরতির ঘোষণা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:৪৯:১৯ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  • / 93

সরকারের ঘোষিত বাড়িভাড়া ভাতা বৃদ্ধিকে ‘অপর্যাপ্ত ও অবাস্তব’ বলে প্রত্যাখ্যান করেছেন দেশের বেসরকারি এমপিওভুক্ত স্কুলের শিক্ষক–কর্মচারীরা। এ দাবিতে রোববার (১২ অক্টোবর) ঢাকায় বড় জমায়েতের কর্মসূচি দিয়েছেন তারা। জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এ কর্মসূচি থেকে টানা কর্মবিরতির ঘোষণাও আসতে পারে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, “সরকার যে ৫০০ টাকা বাড়িভাতা বৃদ্ধি করেছে, তা শিক্ষকদের সঙ্গে পরিহাস ছাড়া কিছু নয়। বর্তমান বাজার পরিস্থিতিতে এই টাকায় পরিবারের একদিনের বাজারও হয় না।”

তিনি জানান, শিক্ষকরা মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা ১ হাজার ৫০০ টাকায় উন্নীত করার দাবি জানাচ্ছেন। যদি এর মধ্যে সরকার প্রজ্ঞাপন না দেয়, তাহলে তারা লাগাতার অবস্থান কর্মসূচিতে যাবেন।

এর আগে সংগঠনটি ১৪ সেপ্টেম্বর সারা দেশে অর্ধদিবস কর্মবিরতি, ১৫ ও ১৬ সেপ্টেম্বর পূর্ণদিবস কর্মবিরতি এবং বিভাগীয় শহরে সম্মেলনের কর্মসূচি পালন করেছিল। ১২ অক্টোবর থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি শুরু করার ঘোষণা দিয়েছে তারা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রোববার ঢাকায় শিক্ষকদের জমায়েত, আসতে পারে টানা কর্মবিরতির ঘোষণা

প্রকাশের সময় : ০২:৪৯:১৯ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫