বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
পাংশায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি ইউনুস হোসেন গ্রেপ্তার ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর দলগুলোর সঙ্গে মতবিনিময় করবে ইসি কক্সবাজারে বাসচাপায় ৫ অটোযাত্রী নিহত নজরুল বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে পাশ্চাত্য নাটক ‘প্রমিথিউস বাউন্ড’ মঞ্চায়ন প্রতিবাদের মুখে জাবি অধ্যাপক স্নিগ্ধাকে প্রভোস্টের দায়িত্ব থেকে অব্যাহতি রামায়ণ ছবির বিরুদ্ধে পুলিশে অভিযোগ হিন্দু জনজাগৃতি সমিতির মরক্কো নয়, আফকন শিরোপা পেল সেনেগাল মৃত্যুর কিছুদিন আগে গানে গানে বলেছেন, ‘দ্য শো মাস্ট গো অন’ ধামরাইয়ে নিজ গ্রামে চিরনিদ্রায় অভিনেতা সোহেল খান পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১৪ কর্মকর্তাকে বদলি-পদায়ন

উৎসবমুখর আয়োজনে পবিপ্রবিতে বিশ্ব ডিম দিবস উদযাপন

পবিপ্রবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১১:৫৮:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
  • / 87

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) এ্যানিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের উদ্যোগে বিশ্ব ডিম দিবস-২০২৫ উদযাপিত হয়েছে।

“ডিমে আছে প্রোটিন,ডিম খাবো প্রতিদিন”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উদযাপন করা হয়।”

শুক্রবার(১০ অক্টোবর)দিবসটি উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০ ঘটিকায় এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানটির সূচনা হয় এবং শোভাযাত্রাটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অনুষদীয় অডিটোরিয়ামে এসে শেষ হয়।

অনুষ্ঠানে এএনএসভিএম অনুষদের ডিন প্রফেসর ড. খন্দকার জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর মো: আব্দুল লতিফ। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

এসময় আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রফেসর আব্দুল লতিফ, প্রফেসর ড. এ কে এম মোস্তফা আনোয়ার, প্রফেসর ড. রুহুল আমিন, প্রফেসর ড. ননী গোপাল সাহা। অনুষ্ঠানে প্রফেসর ড. আহসানুর রেজার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রক্টর প্রফেসর ড. আলী আজগর।

ডিমের পুষ্টিগুণ বর্ণনায় বিশেষ অতিথি প্রফেসর আব্দুল লতিফ বলেন,”বিশ্বব্যাপী ডিম খাদ্য হিসেবে প্রোটিন সহ প্রায় সকল ভিটামিনের উৎস। খুব অল্প টাকায় আমরা প্রোটিনের চাহিদা পূরণ করতে পারি। শিক্ষার্থী হিসেবে তোমাদের ভিটামিন ও প্রোটিনের চাহিদা মেটাতে প্রতিদিন কমপক্ষে একটি ডিম খাওয়া জরুরী।”
তিনি আরও বলেন,”একজন ভেটেরিনারিয়ান হিসেবে তোমাদের সকলের উচিৎ ডিমের পুষ্টিগুন সম্পর্কে প্রচার করে সকলের মাঝে সচেতনতা ছড়িয়ে দেয়া।”

সভাপতির বক্তব্যে প্রফেসর ড. খন্দকার জাহাঙ্গীর আলম শুরুতে প্রোগ্রামটি সুন্দরভাবে আয়োজনের জন্যে আয়োজক কমিটি, সকল শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীদের ধন্যবাদ জানান।
তিনি বলেন,” ডিমের গুরুত্ব বুঝাতে আমাদের সকলের উচিত এ দিনটি আরও বড় পরিসরে উদযাপন করা।”

উল্লেখ্য, অনুষ্ঠানে ডিমের পুষ্টিগুণ নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন অনুষ্ঠানের “কী নোড স্পিকার” প্রফেসর ড.ফারজানা ইসলাম।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

উৎসবমুখর আয়োজনে পবিপ্রবিতে বিশ্ব ডিম দিবস উদযাপন

প্রকাশের সময় : ১১:৫৮:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫