গুরুত্বপূর্ণ সংবাদ:
সারা দেশে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭১১ জন
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০৮:০৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
- / 103
সারা দেশে বিশেষ অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় এক হাজার ৭১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি এক হাজার ১৮৪ জন এবং অন্যান্য ঘটনায় ৫২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসেন এ তথ্য জানান।
এ এইচ এম শাহাদাত হোসেন বলেন, ‘গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত এক হাজার ৭১১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় ৫২৭ জন।’
অভিযানিক কার্যক্রমে উদ্ধার করা হয় দেশীয় তৈরি ওয়ান গান একটি, বিদেশি পিস্তল দুটি, ম্যাগাজিন একটি, গুলি এক রাউন্ড, সুইচ গিয়ার চাকু দুটি।
Tag :






















