Dhaka ০১:০৫ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে কড়াকড়ির সিদ্ধান্ত স্থায়ী কমিটির বৈঠকে রেলওয়ের আয় বৃদ্ধির সুপারিশ সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত: রাষ্ট্রপতি প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী কমলো সোনার দাম ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি

কবি নজরুল কলেজে শিক্ষার্থীদের জন্য ফ্রি ওয়াইফাই সেবা চালু

কবি নজরুল কলেজ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ০৬:৪০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • / 82

কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীদের জন্য ফ্রি ওয়াইফাই সেবা চালু করেছেন কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আরমান হোসেন। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় কলেজ প্রশাসনের অনুমতি নিয়ে এ সেবা আনুষ্ঠানিকভাবে চালু করা হয়।

কলেজের শিক্ষার্থীদের জন্য প্রযুক্তি সুবিধা সহজলভ্য করতে এবং স্মার্ট ক্যাম্পাস গড়ার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সেবাটি কলেজের সব শিক্ষার্থীর জন্য উন্মুক্ত থাকবে।

রসায়ন বিভাগের শিক্ষার্থী মো. আল-মামুন গাজী বলেন, “আজকের যুগে বিজ্ঞান শিক্ষার সঙ্গে অনলাইন তথ্যসূত্রের সম্পর্ক অপরিসীম। ক্লাসে শেখা বিষয়গুলো বুঝতে অনেক সময় অনলাইন ভিডিও, গবেষণাপত্র বা পরীক্ষার প্রক্রিয়া দেখা প্রয়োজন হয়। এখন কলেজে ওয়াইফাই থাকায় এসব কাজ আরও সহজ হবে।”

তিনি আরও বলেন, “বিশেষ করে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য এটি অত্যন্ত কার্যকর। অনলাইন সিমুলেশন, মাল্টিমিডিয়া ক্লাস, সফটওয়্যার টিউটোরিয়াল কিংবা গবেষণাপত্র পড়ার ক্ষেত্রে এই সেবা বড় সহায়ক ভূমিকা রাখবে।”

উদ্যোগের বিষয়ে কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আরমান হোসেন বলেন, “ওয়াইফাই সেবা চালুর মূল উদ্দেশ্য হলো স্মার্ট ক্যাম্পাস গড়ে তোলা এবং আর্থিকভাবে পিছিয়ে থাকা শিক্ষার্থীদের প্রযুক্তি ব্যবহারে সমান সুযোগ নিশ্চিত করা। অনেক সময় শিক্ষার্থীরা ডাটার অভাবে নোটিশ জানতে পারে না বা অনলাইন ক্লাসে যুক্ত হতে পারে না। এই সেবা সেই সমস্যার সমাধান করবে।”

তিনি আরও জানান, “অধ্যক্ষ স্যারের কাছে লিখিত অনুমতি নিয়ে কাজটি সম্পন্ন করেছি। ছাত্রদল একটি সুশৃঙ্খল সংগঠন—আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমি এই উদ্যোগ নিয়েছি। কলেজের সব শিক্ষার্থীই এই সুবিধা ব্যবহার করতে পারবে।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কবি নজরুল কলেজে শিক্ষার্থীদের জন্য ফ্রি ওয়াইফাই সেবা চালু

প্রকাশের সময় : ০৬:৪০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫