Dhaka ১০:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল

ডেঙ্গুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীর মৃত্যু

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৫৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • / 102

ডেঙ্গু আক্রান্ত হয়ে সানজিদা ইসলাম নামের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) বিকেলে দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি ইতিহাস বিভাগের ১৪তম ব্যাচের (২০১৮-১৯) শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

নিহতের মামা মোহাম্মদ তুষার জানান, আমার ভাগ্নির বেশ কিছু দিন জ্বর ছিল। আমরা বাতজ্বর বলে চিকিৎসা করিয়েছি। এর মধ্যে তার ডেঙ্গু জ্বর দেখা দেয়, প্লাটিলেট কমে যায় পরে দু’ তিনটি হাসপাতালে তাকে চিকিৎসা করানো হয়। পরে ঢাকা মেডিক্যালে নিয়ে এলে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি দেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকেলে দিকে আমার ভাগ্নির মৃত্যু হয়।

তিনি আরো জানান, আমাদের আত্মীয়র মধ্যেই সানজিদাকে তাজ আহমেদের সাথে বিয়ে দেয়া হয়। সানজিদার লাশ গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলার দৌলতপুর এলাকায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তিন বোনের মধ্যে সানজিদা ছিল বড়। সে সাইদুল ইসলামের মেয়ে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ময়নাতদন্ত ছাড়াই পরিবারে কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ডেঙ্গুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশের সময় : ০৯:৫৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫