Dhaka ০৮:২৪ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা! জান্তা বাহিনী ও আরাকান আর্মির সংঘাতের প্রভাব সরাসরি বাংলাদেশ সীমান্তে পড়ছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাইয়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্তের অভিযোগে যুবককে মারধর বাংলাদেশ এখন কৌশলগত গুরুত্বের অংশীদার: ইইউ রাষ্ট্রদূত

লড়াই করেও ইংল্যান্ডের কাছে হেরে গেল টাইগ্রেসরা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:২০:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • / 90

নারী ওয়ানডে বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচে জয়ের কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত হার মানতে হলো বাংলাদেশ নারী ক্রিকেট দলকে।

মঙ্গলবার (৭ অক্টোবর) ভারতের গুয়াহাটিতে অনুষ্ঠিত ম্যাচে ইংল্যান্ডের কাছে ৪ উইকেটে পরাজিত হয়েছে টাইগ্রেসরা।

টস হেরে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ ১৭৮ রানে গুটিয়ে যায়। জবাবে লক্ষ্য তাড়ায় ইংল্যান্ড ৬ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে।

বাংলাদেশের বোলাররা শুরু থেকেই দারুণ বোলিং করেন। ইংল্যান্ডের স্কোর যখন ৭৮, তখন তাদের ৫ উইকেট নেই। এ সময় ম্যাচে এগিয়ে ছিল বাংলাদেশ। কিন্তু অভিজ্ঞ ব্যাটার হেদার নাইট এক প্রান্তে দৃঢ় থাকেন। ৯৭ বল খেলে অপরাজিত ৭৯ রানের ইনিংস খেলে দলকে জয় এনে দেন তিনি।

বোলিংয়ে বাংলাদেশের হয়ে ফাহিমা খাতুন সর্বোচ্চ ৩ উইকেট নেন। মারুফা আক্তার পান ২ উইকেট এবং সানজিদা আক্তার মেঘলা শিকার করেন ১ উইকেট।

ব্যাটিংয়ে তিন নম্বরে নেমে সোবহানা মোস্তারি করেন ১০৮ বলে ৬০ রান। শেষদিকে অলরাউন্ডার রাবেয়া ৯ নম্বরে নেমে ২৭ বলে অপরাজিত ৪৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন, যাতে ছিল ৬টি চার ও ১টি ছক্কা। ওপেনার শারমিন আক্তার করেন ৩০ রান। এছাড়া দুই অঙ্কে পৌঁছেছেন শুধু স্বর্ণা আক্তার (১০)। তবে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি শূন্য রানে ফেরায় দল চাপের মুখে পড়ে।

এদিকে বোলিংয়ে ইংল্যান্ডের সোফি এক্লেস্টোন ছিলেন সবচেয়ে সফল, ২৪ রানে নেন ৩ উইকেট। এছাড়া লিন্সি স্মিথ, শার্লট ডিন ও অ্যালিস ক্যাপসি নেন ২টি করে উইকেট।

১৭৮ রানের লক্ষ্য তাড়ায় ইংল্যান্ড ৭৮ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে। তবে হেদার নাইটের পাশাপাশি অ্যালিস ক্যান্সির সঙ্গে ২৫ রানের জুটি, পরে এলিস ক্যাপসি (২০) ও শার্লট ডিনের (২৭*) অবদান দলকে জয়ের বন্দরে পৌঁছে দেয়।

এর আগে প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে জয়ী সূচনা করেছিল বাংলাদেশ নারী দল।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

লড়াই করেও ইংল্যান্ডের কাছে হেরে গেল টাইগ্রেসরা

প্রকাশের সময় : ০৮:২০:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫