Dhaka ০৮:২৪ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা! জান্তা বাহিনী ও আরাকান আর্মির সংঘাতের প্রভাব সরাসরি বাংলাদেশ সীমান্তে পড়ছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাইয়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্তের অভিযোগে যুবককে মারধর বাংলাদেশ এখন কৌশলগত গুরুত্বের অংশীদার: ইইউ রাষ্ট্রদূত

ইসফাকের জায়গায় বিসিবি পরিচালক রুবাবা দৌলা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:২৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • / 85

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদে পরিবর্তন এনেছে। বিতর্কিত মনোনয়নপ্রাপ্ত ইসফাক আহসানকে বাদ দিয়ে নতুন পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যবসায়ী ও কর্পোরেট ব্যক্তিত্ব রুবাবা দৌলা মতিন।

গত সোমবার (৬ অক্টোবর) প্রকাশিত নির্বাচনের ফলাফলে ইসফাক আহসানের নাম এনএসসি মনোনীত পরিচালক হিসেবে ঘোষণা করা হয়। তবে তার রাজনৈতিক সংশ্লিষ্টতা ও অতীত কর্মকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। এই সমালোচনার প্রেক্ষিতে এনএসসি ইসফাককে বাদ দিয়ে রুবাবা দৌলাকে দায়িত্ব দেয়।

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী পরিচালনা পর্ষদে ২৫ জন পরিচালক থাকেন, যার মধ্যে ২৩ জন নির্বাচিত এবং ২ জন মনোনীত করে জাতীয় ক্রীড়া পরিষদ।

রুবাবা দৌলা ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বাংলাদেশ স্পেশাল অলিম্পিকসের বোর্ড সদস্য হিসেবেও কাজ করেছেন। নারীদের বিভিন্ন খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৬ সালে তিনি অনন্যা শীর্ষ দশ নারী পুরস্কার লাভ করেন।

তার স্থলাভিষিক্ত রুবাবা দৌলা মতিন বাংলাদেশের কর্পোরেট অঙ্গনের এক উজ্জ্বল নাম। তিনি টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন এবং এয়ারটেল বাংলাদেশের শীর্ষ পদে দায়িত্ব পালন করেছেন। দেশের নারীদের বিভিন্ন খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৬ সালে তিনি অনন্যা শীর্ষ দশ নারী পুরস্কার অর্জন করেন।বর্তমানে রুবাবা দৌলা বহুজাতিক প্রতিষ্ঠান ওরাকল বাংলাদেশ–নেপাল–ভুটান-এর কান্ট্রি ডিরেক্টরের দায়িত্বে রয়েছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ইসফাকের জায়গায় বিসিবি পরিচালক রুবাবা দৌলা

প্রকাশের সময় : ০৬:২৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫