Dhaka ০১:০৫ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে কড়াকড়ির সিদ্ধান্ত স্থায়ী কমিটির বৈঠকে রেলওয়ের আয় বৃদ্ধির সুপারিশ সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত: রাষ্ট্রপতি প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী কমলো সোনার দাম ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি

রাকসু নির্বাচনে প্রার্থীর প্রচারণায় মায়ের অংশগ্রহণ, আচরণবিধি লঙ্ঘন

রাবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০১:৫৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • / 111

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক পদপ্রার্থী নূর নবীর সঙ্গে প্রচারণায় অংশ নিয়েছেন তার মা।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল থেকেই তিনি ক্যাম্পাসে ঘুরে ছেলের পক্ষে প্রচারণা চালান বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

প্রচারণায় অংশ নিয়ে নূর নবীর মা বলেন, “আমার ছেলে নির্বাচন করছে, সেজন্য আমি দেখতে এলাম। খুব ভালো লাগছে ছেলে নির্বাচন করছে, ছেলেকে উৎসাহ দিতে আমিও একটু অংশগ্রহণ করলাম তার সঙ্গে।”

তবে রাকসু নির্বাচনের আচরণবিধি অনুযায়ী ভোটার ও প্রার্থী ছাড়া অন্য কেউ কোনো প্রার্থীর পক্ষে বা বিপক্ষে প্রচারণা চালাতে পারবেন না।

আচরণবিধির ৪(গ) ধারায় বলা আছে—রাকসু, হল সংসদ ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচনের প্রার্থী ও ভোটার ব্যতীত অন্য কেউ কোনো প্রার্থীর পক্ষে বা বিপক্ষে বিশ্ববিদ্যালয় এলাকায় প্রচারণা চালাতে পারবে না।

এ বিষয়ে নূর নবী বলেন, “আসলে এটা প্রচারণা না, আম্মা আসছে আমাকে দেখতে। যেহেতু ক্যাম্পাসে এসেছে, তাই সঙ্গে ঘুরে দেখছে। আমরা খুব ভালো সাড়া পাচ্ছি। আমি ভেবেছিলাম নেতিবাচক প্রভাব পড়বে, কিন্তু সবাই ইতিবাচকভাবেই নিচ্ছে।”

উল্লেখ্য, পুনর্নির্ধারিত তফসিল অনুযায়ী আগামী ১৬ অক্টোবর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাকসু নির্বাচনে প্রার্থীর প্রচারণায় মায়ের অংশগ্রহণ, আচরণবিধি লঙ্ঘন

প্রকাশের সময় : ০১:৫৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫