Dhaka ০২:৪২ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

একদিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৫৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • / 81

দেশের পাঁচ জেলায় একদিনে বজ্রপাতে নয়জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে তিনজন কৃষক ও দুজন শিক্ষার্থী রয়েছেন।

কুমিল্লার হোমনার ভবানীপুর খেয়াঘাটে বিকেলে বজ্রপাতে দুই নারীসহ তিনজনের মৃত্যু হয়। নিহতরা হলেন নালা দক্ষিণ গ্রামের মৃত হাজী মতিউর রহমানের মেয়ে মমতাজ বেগম (৩৫) ও জাকিয়া (২৫), এবং খোদে দাউদপুর গ্রামের রাশেদ মিয়া (২২)। হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ঝিনাইদহে সকালে মাঠে কাজ করার সময় পৃথক বজ্রপাতে সদর উপজেলার আড়মুখী গ্রামের শিমুল বিশ্বাস (২৮) ও শৈলকূপার শেখড়া গ্রামের হুরমত শেখ (৫৫) মারা যান। সদর ও শৈলকূপা থানার ওসিরা পৃথক বজ্রপাতে দুজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

নারায়ণগঞ্জের আড়াইহাজারের কালাপাহাড়িয়া এলাকায় বিকেলে বজ্রপাতে ওয়াসিম (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়। সে উলুকান্দি এলাকার দিলা মিয়ার ছেলে এবং স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফজলুল হক জানান, বজ্রপাতে আহত ওয়াসিমকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

গাইবান্ধার সাঘাটায় দুপুরে বজ্রপাতে আব্দুল আজিজ (৪৫) নামে এক কৃষক মারা যান। তিনি হলদিয়া ইউনিয়নের দীঘলকান্দী গ্রামের বাসিন্দা। সাঘাটা থানার ওসি বাদশা আলম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিকেলে পৃথক বজ্রপাতে মাদরাসা শিক্ষার্থী বাবলু মিয়া (৭) ও সহিব নামের দুইজনের মৃত্যু হয়। বাবলু নুনখাওয়া ইউনিয়নের কালিকাপুর এলাকার নূর হোসেনের ছেলে এবং স্থানীয় একটি মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। অপর নিহত সহিব বামনডাঙা ইউনিয়নের চর লুচনি গ্রামের আবুল কাশেমের ছেলে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

একদিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু

প্রকাশের সময় : ০৮:৫৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫