Dhaka ০৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মা ইলিশ রক্ষায় টুঙ্গিপাড়ায় সাড়ে ৭ টন চাল বিতরণ: উপকৃত ৩০০ জেলে পরিবার গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গেটে গভীর রাতে জোড়া ককটেল বিস্ফোরণ: ক্যাম্পাসে আতঙ্ক হুতিদের ঠেকাতে সৌদিতে ঢুকল পাকিস্তানি সেনা, সামনে নতুন সমীকরণ দেশে কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ গড়ার সুযোগ রয়েছে: পানিসম্পদমন্ত্রী নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ ২ জন আটক স্বামী-স্ত্রীকে দূরে বদলি আমলাতান্ত্রিক খামখেয়ালিপনা: রিজভী গণপরিবহন ব্যবস্থাপনা ও সড়ক নিরাপত্তায় প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ বিলুপ্ত করা হলো ‘পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন’ বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক, কাল হোক হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী দেশে নিরাপদ পানি নিশ্চিত করতে ২.১ বিলিয়ন ডলারের পরিকল্পনা : স্থানীয় সরকারমন্ত্রী

ওমরাহ পালনে আসছে নতুন নিয়ম, মানতে হবে ১০ নির্দেশনা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:০০:৩০ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • / 116

সৌদি আরব নতুন কিছু কঠোর নিয়ম চালু করেছে। এখন থেকে পর্যটক ভিসায় ওমরাহ পালন করা যাবে না এবং প্রতিটি ধাপ যেমন- ভিসা আবেদন, হোটেল বুকিং থেকে শুরু করে পরিবহন সবকিছুই সরকারি প্ল্যাটফর্মের মাধ্যমে সম্পন্ন করতে হবে।

তবে ওমরাহ অপারেটররা জানিয়েছেন, এই নতুন ব্যবস্থা যাত্রাপথকে আরও স্বচ্ছ ও সংগঠিত করলেও, হজ যাত্রীদের জন্য তা মানা বাধ্যতামূলক করা হয়েছে।

জানা যায়, ওমরাহ যাত্রা আরও শৃঙ্খল ও নিরাপদ করতে এই নিয়মগুলো চালু করেছে দেশটি।

ওমরাহর আগে জরুরি ১০টি নতুন পরিবর্তন-

১. পর্যটক ভিসায় ওমরাহ সম্পূর্ণ নিষিদ্ধ

এখন থেকে ট্যুরিস্ট ভিসায় ওমরাহ পালন করা যাবে না। কেউ চেষ্টা করলে তাকে রিয়াজুল জান্নাহ বা অন্যান্য পবিত্র স্থানে প্রবেশে বাধা দেওয়া হতে পারে।

২. নিয়ম ভাঙলে কঠোর জরিমানা

অননুমোদিত গাড়ি ব্যবহার, অতিরিক্ত থাকা বা পরিকল্পনা ভঙ্গের ক্ষেত্রে প্রতি ব্যক্তিকে কমপক্ষে ৭৫০ সৌদি রিয়াল জরিমানা করা হবে।

৩. ভিসা আবেদনের সময়ই হোটেল বুকিং বাধ্যতামূলক

এখন থেকে হোটেল বুকিং পরে নয়, ভিসা আবেদন করার সময়ই করতে হবে। আবেদনকারীদের মাসার সিস্টেম বা নুসুক অ্যাপের মাধ্যমে অনুমোদিত হোটেল বেছে নিতে হবে অথবা আত্মীয়ের বাসায় থাকার বিষয়টি নিশ্চিত করতে হবে।

৪. ভ্রমণসূচি পরিবর্তন নিষিদ্ধ

ভিসা আবেদনের সময়ই ভ্রমণসূচি জমা দিতে হবে, পরে তা পরিবর্তন বা স্থগিত করা যাবে না। সময়সীমা অতিক্রম করলে জরিমানা হবে।

৫. আবশ্যিক ওমরাহ ভিসা

সব তীর্থযাত্রীকেই এখন থেকে নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে ওমরাহ ভিসা নিতে হবে ই-ভিসা অথবা অনুমোদিত এজেন্টের প্যাকেজের মাধ্যমে।

৬. বিমানবন্দরে বুকিং যাচাই

আগমনের পর কর্মকর্তারা নুসুক বা মাসার সিস্টেমে থাকা হোটেল ও পরিবহন বুকিং যাচাই করবেন। কোনও তথ্য অনুপস্থিত থাকলে যাত্রা বন্ধ বা জরিমানা হতে পারে।

৭. নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের জন্য অন-অ্যারাইভাল ভিসা

যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা বা শেনজেন দেশের ভিসাধারী বা সেসব দেশের বাসিন্দারা আগে অন্তত একবার সেখানে ভ্রমণ করলে আগমনের পর ভিসা পেতে পারেন। ভিসার মেয়াদ থাকবে এক বছর।

৮. হারামাইন এক্সপ্রেস ট্রেনের সময়সীমা

জনপ্রিয় হারামাইন এক্সপ্রেস ট্রেন কেবল রাত ৯টা পর্যন্ত চলে। এরপর পৌঁছালে আগেই অনুমোদিত বিকল্প পরিবহন বুক করতে হবে।

৯. অনুমোদিত ট্যাক্সি ও পরিবহন বাধ্যতামূলক

তীর্থযাত্রীরা কেবল নুসুক অ্যাপের মাধ্যমে অনুমোদিত ট্যাক্সি, বাস বা ট্রেন ব্যবহার করতে পারবেন। যেকোনও সাধারণ গাড়ি ব্যবহার করলে শাস্তি হতে পারে।

১০. আত্মীয়ের বাসায় থাকলে দিতে হবে সৌদি আইডি

যদি কেউ সৌদিতে আত্মীয়ের বাসায় থাকতে চান, তবে হোস্টেল ইউনিফায়েড সৌদি আইডি নম্বর দিতে হবে। পরিকল্পনা বদলালে সেই আইডি আপডেট করতে হবে।

এদিকে দেশটির নতুন এই নিয়ম বেশ সরব হয়ে উঠেছেন নেটিজেনরা। এই নিয়মের পক্ষে এবং বিপক্ষে চলছে নানা আলোচনা-সমালোচনা।

সূত্রঃ খালিজ টাইমস

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ওমরাহ পালনে আসছে নতুন নিয়ম, মানতে হবে ১০ নির্দেশনা

প্রকাশের সময় : ০৬:০০:৩০ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫