রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
রিয়ালের তরুণ প্রতিভাকে দলে টানতে চায় আর্জেন্টিনা, চিন্তায় স্পেন ‘দল করবেন বিএনপি, কথা বলবেন আওয়ামী লীগের মতো, এদের চিনে রাখুন’ আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে রায়ে উল্লেখ করা হয়েছে: প্রসিকিউটর মানবিকতা নির্ভর ও জনকল্যাণমুখী দেশ গড়তে চায় সরকার : ডা. জুবাইদা ব্রেন টিউমার ও ক্যানসারে চিকিৎসাধীন ইলিয়াস কাঞ্চনের সর্বশেষ অবস্থা জানালেন রোজিনা ঢাকার বাইরে বিনা খরচে ক্রিকেট শেখাবে বিসিবি! মুক্তির দিনেই ঢাকায় ‘জিটিএ ৬’ খেলার সুযোগ দিল গিগাবাইট ২৬/১১ স্মরণে মুম্বাইয়ে শাহরুখের আবেগঘন বক্তব্য নতুন মজুরি বোর্ডের মাধ্যমে পোশাক শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী ‘দার-ই-নিজাত’-এর জারিয়াব এবার বরফনীল শাড়িতে, দেখুন ১০ ছবি

সাইফ-সোহানকে নিয়ে ওয়ানডে সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:২৯:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • / 113

টি-টোয়েন্টিতে দারুণ পারফর্ম করা সাইফ হাসান ও নুরুল হাসান সোহানকে নিয়ে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজটি অনুষ্ঠিত হবে চলতি মাসে আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে।

আগের শ্রীলঙ্কা সিরিজের দল থেকে দুটি পরিবর্তন এসেছে। ইনজুরির কারণে দলে নেই লিটন দাস, বাদ পড়েছেন পারভেজ হোসেন ইমন। পরিবর্তে প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন ডানহাতি ব্যাটার সাইফ হাসান।

দলে থাকা পাঁচ ক্রিকেটার—অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, হাসান মাহমুদ, তানভির ইসলাম ও নাহিদ রানা ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওয়ানা হয়েছেন। তবে মোহাম্মদ নাঈম শেখ ও সৌম্য সরকার ভিসা অনুমোদনের অপেক্ষায় আছেন।

সিরিজের ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে ৮, ১১ ও ১৪ অক্টোবর।

বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড:

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোহাম্মদ নাঈম শেখ, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামিম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভির ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও নাহিদ রানা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সাইফ-সোহানকে নিয়ে ওয়ানডে সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

প্রকাশের সময় : ০৯:২৯:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫