গুরুত্বপূর্ণ সংবাদ:
সাবেক এমপি গিনির মৃত্যুর সংবাদটি ভুয়া, তিনি সুস্থ আছেন : কারা কর্তৃপক্ষ
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ১১:৩০:১৩ পূর্বাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
- / 83
গাইবান্ধা-২ আসনের সাবেক সংসদ সদস্য মাহবুব আরা গিনি মারা গেছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে এমন সংবাদ ছড়িয়ে পড়লেও সেটি ভুয়া বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।
শুক্রবার (৩ অক্টোবর) রাতে কারা কর্তৃপক্ষ জানায়, গিনি বর্তমানে গাইবান্ধা কারাগারে বন্দী আছেন এবং সুস্থ আছেন। তিনি নিয়মিতভাবে আদালতে হাজিরা দিচ্ছেন।
‘গাইবান্ধা জেলা’ নামের একটি ফেসবুক পেজে তার মৃত্যুর ভুয়া তথ্য প্রচার করা হয়। কারা কর্তৃপক্ষ এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে এবং সঠিক তথ্য জানার জন্য জাতীয় হটলাইন ১৬১৯১-এ যোগাযোগ করার পরামর্শ দিয়েছে।
প্রসঙ্গত, মাহবুব আরা গিনি বর্তমানে তিনটি ফৌজদারি মামলায় গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন।
Tag :





















