Dhaka ১০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতির স্বাক্ষর জাল করে ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা

আফগানিস্তানের বিপক্ষে জয় পেল বাংলাদেশ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:৫৯:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
  • / 92

আফগানিস্তানের বিপক্ষে সহজ ম্যাচটিই শেষ পর্যন্ত কঠিন করে জিতল বাংলাদেশ। ১৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে দুর্দান্ত উদ্বোধনী জুটি গড়েন পারভেজ ইমন ও তানজিদ তামিম। দু’জনে মিলে ১১.৩ ওভারে তুলেছিলেন ১০৯ রান। ইমন করেন ৩৭ বলে ৫৪, তামিম ৩৭ বলে ৫১ রান।

কিন্তু এরপরই ভুতুড়ে ধস নামে ইনিংসে। মাত্র ৯ রানের মধ্যে ৬ উইকেট হারায় বাংলাদেশ। রশিদ খান একাই নিয়েছেন ৪ উইকেট, ফিরিয়ে দেন সাইফ হাসান (০), তানজিদ তামিম (৫১), জাকের আলি (৬) ও শামিম (০)। সাকিবও রান না করেই আউট হন।

এক পর্যায়ে শেষ ২৪ বলে প্রয়োজন হয় ৩৪ রান। তবে নুরুল হাসান সোহান ও রিশাদ হোসেন দায়িত্ব নিয়ে দলকে জয় এনে দেন। ১৯তম ওভারে আজমতুল্লাহ ওমরজাইয়ের বিপক্ষে সোহান দুই ছক্কা ও এক চার মেরে ম্যাচের সমীকরণ সহজ করে দেন। সোহান ১৩ বলে ২৩* এবং রিশাদ ৯ বলে ১৪* রান করেন। ৮ বল বাকি থাকতেই ৪ উইকেটে জয় নিশ্চিত করে বাংলাদেশ।

এর আগে ব্যাট করতে নেমে আফগানিস্তান ৯ উইকেটে তোলে ১৫১ রান। রাহমানুল্লাহ গুরবাজ ৩১ বলে ৪০ ও মোহাম্মদ নাবি ২৫ বলে ৩৮ রান করেন। বাংলাদেশের হয়ে তানজিম সাকিব ও রিশাদ নেন ২টি করে উইকেট।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আফগানিস্তানের বিপক্ষে জয় পেল বাংলাদেশ

প্রকাশের সময় : ০৭:৫৯:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫