ফিক্সিংয়ের চেষ্টা করেছিলেন তামিম ভাইরা, ব্যর্থ হয়েছেন: আসিফ মাহমুদ
- প্রকাশের সময় : ১১:০০:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
- / 86
বিসিবি নির্বাচন ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে ক্রিকেটাঙ্গন। এ পরিস্থিতিতে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ অভিযোগ করেছেন, তামিম ইকবাল ও তার সমর্থকরা নির্বাচনে ‘ফিক্সিংয়ের চেষ্টা’ করেছিলেন, কিন্তু ব্যর্থ হয়েছেন।
মঙ্গলবার এক বেসরকারী টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে আসিফ বলেন, “ফিক্সিংটা তামিম ভাইরা করার চেষ্টা করেছেন, করে ব্যর্থ হয়েছেন। সভাপতি-সেক্রেটারিকে তাদের পক্ষ থেকে চাপ দেওয়া হয়েছে, ডিসিদেরও ধমকানো হয়েছে।”
তিনি আরও উল্লেখ করেন, “একজন ফোন করে বিরাট কোহলিকে অভিযোগ জানিয়েছে, যা কোহলি গৌতম গম্ভীরসহ অন্যদের সঙ্গে শেয়ার করেছেন। দেশের স্বার্থে এমন অভিযোগ বাইরে ছড়ানো লজ্জাজনক।”
আসিফ জানান, তার দল ক্রীড়া সংগঠকদেরকেই সামনে নিয়ে আসছে, আগে যেমন কাউন্সিলররা রাজনৈতিক নেতাদের সন্তানরা হতো। এছাড়া, রাজ্জাক রাজকে ব্যক্তিগতভাবে চেনেন না এবং শেষ দেখা হয়েছিল এক বছর আগে।
বিসিবির আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে অভিযোগ-প্রতিযোগিতা তীব্র হচ্ছে, আর ক্রিকেটপ্রেমীদের নজর এখন এই ভোটযুদ্ধের দিকে।






















