রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
রিয়ালের তরুণ প্রতিভাকে দলে টানতে চায় আর্জেন্টিনা, চিন্তায় স্পেন ‘দল করবেন বিএনপি, কথা বলবেন আওয়ামী লীগের মতো, এদের চিনে রাখুন’ আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে রায়ে উল্লেখ করা হয়েছে: প্রসিকিউটর মানবিকতা নির্ভর ও জনকল্যাণমুখী দেশ গড়তে চায় সরকার : ডা. জুবাইদা ব্রেন টিউমার ও ক্যানসারে চিকিৎসাধীন ইলিয়াস কাঞ্চনের সর্বশেষ অবস্থা জানালেন রোজিনা ঢাকার বাইরে বিনা খরচে ক্রিকেট শেখাবে বিসিবি! মুক্তির দিনেই ঢাকায় ‘জিটিএ ৬’ খেলার সুযোগ দিল গিগাবাইট ২৬/১১ স্মরণে মুম্বাইয়ে শাহরুখের আবেগঘন বক্তব্য নতুন মজুরি বোর্ডের মাধ্যমে পোশাক শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী ‘দার-ই-নিজাত’-এর জারিয়াব এবার বরফনীল শাড়িতে, দেখুন ১০ ছবি

আইএল টি-টোয়েন্টিতে দল পেলেন সাকিব-তাসকিন

জনতার আদালত অনলাইন
  • প্রকাশের সময় : ১১:৪০:১৮ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • / 121

আইএল টি-টোয়েন্টিতে আগে কখনো খেলেননি সাকিব আল হাসান। তবে ক্যারিয়ারের সায়াহ্নে এসে সেই আক্ষেপ দূর হচ্ছে এবার। প্রথমবারের মতো আরব আমিরাতের এই লিগে খেলতে যাচ্ছেন তিনি।

শুধু সাকিব আল হাসান নয়, প্রথমবারের মতো এই লিগে খেলার সুযোগ মিলেছে তাসকিন আহমেদের। আইএল টি-টোয়েন্টির নিলাম থেকে তাকে দলে নিয়েছে শারজাহ ওয়ারিয়র্স। সাকিবকে দলে নিয়েছে এমআই এমিরেটস।

আগামী ডিসেম্বরে মাঠে গড়াবে আইএল টি-টোয়েন্টির চতুর্থ আসর। তার আগে বুধবার (১ অক্টোবর) আরব আমিরাতে বসেছে নিলাম। যেখানে নাম লিখিয়েছিলেন সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ।

অবশ্য নিলামের শুরুতে তাদের দু’জনকে নিয়ে আগ্রহ দেখায়নি কোনো দল। এমনকি লিগের বর্তমান চ্যাম্পিয়ন দুবাই ক্যাপিটালসের হয়ে গত জুলাইয়ে গ্লোবাল সুপার লিগে খেললেও তারা তাকে দলে টানেনি।

তবে শেষদিকে এসে দল পেয়ে যান তিনি। সাকিবকে তার ভিত্তিমূল্য ৪০ হাজার মার্কিন ডলারে দলে ভেড়ায় এমআই এমিরেটস। যা আইপিএল ফ্রাঞ্চাইনি মুম্বাই ইন্ডিয়ান্সের মালিকানাধীন দল।

সাকিব ভিত্তিমূল্যে দল পেলেও চমক দেখান তাসকিন আহমেদ। তাকে দলে টানতে শারজাহ ওয়ারিয়র্সের খরচ ৮০ হাজার মার্কিন ডলার। যদিও প্রথম ডাকে তাকেও এড়িয়ে গিয়েছিল দলগুলো।

এ দু’জনের বাইরে আইএল টি-টোয়েন্টির আসন্ন আসরে খেলবেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমানও। নিলামের আগেই তিনি দল পেয়েছিলেন। তাকে আগেই নিবন্ধন করে রেখেছে দুবাই ক্যাপিটালস।

উল্লেখ্য, নতুন মৌসুমে সংযুক্ত আরব আমিরাতের পরিবর্তে আইএল টি-টোয়েন্টি সৌদি আরবে অনুষ্ঠিত হবে। আজ এক বিবৃতি দিয়ে যা নিশ্চিত করে কর্তৃপক্ষ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আইএল টি-টোয়েন্টিতে দল পেলেন সাকিব-তাসকিন

প্রকাশের সময় : ১১:৪০:১৮ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫