Dhaka ১২:৫২ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ফেরত আসছে জম্মু-কাশ্মীরে আটক ১৫০ বাংলাদেশি পত্নীতলায় এক হাজার লিটার ওয়াশসহ তিন মাদক কারবারি গ্রেফতার ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ, ইস্যু বাংলাদেশ ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারাদেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ডেটা সেন্টারের জন্য ৪২০ ফুটবল মাঠের সমান বন উজাড় করল গুগল, তদন্ত শুরু ‘এই জার্সি ছিল আমার স্বপ্ন, গর্ব ও জীবন’, বিদায়ের বার্তা মেসির স্বামীর দাফনের এক ঘণ্টা পরই স্ত্রীর মৃত্যু প্রিজনভ্যানের গেট খুলে পিচ্চি রাজাকে বোনের প্রাইভেটকারে তুলে দেয় পুলিশ! (ভিডিও) কৃষ্ণসাগরে ইউক্রেনের ড্রোন হামলায় তেলবাহী জাহাজে আগুন, সব নাবিক ভারতীয় এক গোল ও দুই অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ রাঙালেন মেসি

হজ এজেন্সি মালিকদেরও ৩টি প্যাকেজ ঘোষণা

জনতার আদালত অনলাইন
  • প্রকাশের সময় : ০১:৩৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • / 88

আগামী বছর বেসরকারি ব্যবস্থাপনায়ও হজ পালনের জন্য তিনটি প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে হাব মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার এ ঘোষণা দেন।

বেসরকারি ব্যবস্থাপনায় বিশেষ হজ প্যাকেজে খরচ ধরা হয়েছে ৭ লাখ ৫০ হাজার টাকা। সাধারণ হজ প্যাকেজের খরচ ৫ লাখ ৫০ হাজার টাকা এবং সাশ্রয়ী হজ প্যাকেজের খরচ ৫ লাখ ১০ হাজার টাকা। সরকারি ব্যবস্থাপনায় খাবারের খরচ প্যাকেজে অন্তর্ভুক্ত না থাকলেও বেসরকারি ব্যবস্থাপনায় সব প্যাকেজেই খাবারের খরচ ধরা হয়েছে।

প্রতি সৌদি রিয়াল ৩২ টাকা ৮৫ পয়সা ধরে খরচ নির্ধারণ করা হয়েছে। এ রেটে পরিবর্তন এলে প্যাকেজ মূল্যে সমন্বয় করা হবে।

বিশেষ প্যাকেজে হারাম শরীফ থেকে হোটেলের দূরত্ব ৭০০ মিটারের মধ্যে রাখা হয়েছে। মদিনায় সেন্ট্রাল এরিয়ায় আবাসন থাকবে। মিনার জোন-৫ এ তাঁবু, মোয়াল্লেমের মাধ্যমে খাবার সরবরাহ এবং মক্কা-মদিনায় হোটেলের প্রতি রুমে সর্বোচ্চ ৫ জনের আবাসনের ব্যবস্থা থাকবে।

সাধারণ প্যাকেজে হারাম শরীফ থেকে হোটেলের দূরত্ব সর্বোচ্চ ৩ কিলোমিটার নির্ধারণ করা হয়েছে। মদিনায় সেন্ট্রাল এরিয়ার বাইরে আবাসন থাকবে। মিনায় জোন-৫ এ তাঁবু, খাবার সরবরাহ এবং মক্কা-মদিনায় হোটেলের প্রতি রুমে সর্বোচ্চ ৬ জনের আবাসনের ব্যবস্থা রাখা হয়েছে।

সাশ্রয়ী প্যাকেজে হারাম শরীফ থেকে হোটেলের দূরত্ব ৬-৭ কিলোমিটার নির্ধারণ করা হয়েছে। মদিনায় সেন্ট্রাল এরিয়ার বাইরে আবাসন থাকবে। মিনায় জোন-৫ এ তাঁবু, খাবার সরবরাহ এবং মক্কা-মদিনায় হোটেলের প্রতি রুমে সর্বোচ্চ ৬ জনের আবাসনের ব্যবস্থা থাকবে।

নিবন্ধনের জন্য ১২ অক্টোবর পর্যন্ত সময় থাকবে। প্রত্যেক হজযাত্রীকে নিবন্ধনের সময় অন্তত ৩ লাখ ৫০ হাজার টাকা জমা দিতে হবে। বাকি টাকা ৩১ ডিসেম্বরের মধ্যে পরিশোধ করতে হবে।

এবার বিমান ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা, যা গতবারের তুলনায় প্রায় ১৩ হাজার টাকা কম।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

হজ এজেন্সি মালিকদেরও ৩টি প্যাকেজ ঘোষণা

প্রকাশের সময় : ০১:৩৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫