বুধবার থেকে টানা ৪ দিনের ছুটি শুরু
- প্রকাশের সময় : ১২:২৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
- / 93
সরকারি অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে বুধবার (১ অক্টোবর) থেকে টানা চারদিনের ছুটি শুরু হচ্ছে। সাপ্তাহিক ছুটির সঙ্গে দুর্গাপূজার ছুটি মিলিয়ে ১ থেকে ৪ অক্টোবর পর্যন্ত এসব প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ১ অক্টোবর মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। ২ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি থাকবে। ৩ ও ৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার হওয়ায় তা সাপ্তাহিক ছুটির অন্তর্ভুক্ত হবে।
এতে সরকারি চাকরিজীবী, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মীরা টানা চারদিনের ছুটি উপভোগ করবেন। তবে অনেক বেসরকারি প্রতিষ্ঠানে শনিবার কর্মদিবস হওয়ায় কর্মীরা একদিন কম ছুটি পাবেন।
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির ক্ষেত্রেও বৈচিত্র্য দেখা গেছে। সরকারি প্রাথমিক বিদ্যালয় টানা ১১ দিন, মাধ্যমিক ও কলেজ ১২ দিন এবং আলিয়া মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান মাত্র দুদিন ছুটি পাবে দুর্গাপূজা উপলক্ষে।






















