Dhaka ১২:৫২ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ফেরত আসছে জম্মু-কাশ্মীরে আটক ১৫০ বাংলাদেশি পত্নীতলায় এক হাজার লিটার ওয়াশসহ তিন মাদক কারবারি গ্রেফতার ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ, ইস্যু বাংলাদেশ ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারাদেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ডেটা সেন্টারের জন্য ৪২০ ফুটবল মাঠের সমান বন উজাড় করল গুগল, তদন্ত শুরু ‘এই জার্সি ছিল আমার স্বপ্ন, গর্ব ও জীবন’, বিদায়ের বার্তা মেসির স্বামীর দাফনের এক ঘণ্টা পরই স্ত্রীর মৃত্যু প্রিজনভ্যানের গেট খুলে পিচ্চি রাজাকে বোনের প্রাইভেটকারে তুলে দেয় পুলিশ! (ভিডিও) কৃষ্ণসাগরে ইউক্রেনের ড্রোন হামলায় তেলবাহী জাহাজে আগুন, সব নাবিক ভারতীয় এক গোল ও দুই অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ রাঙালেন মেসি

‘ই-ট্যাক্স টোকেন’ মিলবে রোড ট্যাক্স পরিশোধে

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:৩৫:৪১ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • / 90

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) রোড ট্যাক্স পরিশোধের পর কিউআর কোডযুক্ত ই-ট্যাক্স টোকেন দিচ্ছে।

গতকাল রবিবার (২৮ সেপ্টেম্বর) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখার সহকারী সচিব মো. জসিম উদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) মোটরযানের নির্ধারিত রোড ট্যাক্স পরিশোধের পরিপ্রেক্ষিতে কিউআর কোড সম্বলিত ই-ট্যাক্স টোকেন সনদ প্রদান করছে। মোটরযান মালিক বা চালকরা মুদ্রিত ট্যাক্স টোকেন সনদের ন্যায় ই-ট্যাক্স টোকেন ব্যবহার করে বা স্মার্টফোনে প্রদর্শন করে মোটরযান চালনায় ব্যবহার করতে পারবেন।

প্রজ্ঞাপনে আরো বলা হয়, ই-ট্যাক্স টোকেনে প্রদত্ত কিউআর কোড দ্বারা বিআরটিএ-এর সিস্টেম বা অ্যাপস থেকে মোটরযানের ট্যাক্স টোকেনের বৈধতা সম্পর্কিত তথ্যাদি যাচাই করা যাবে।

এর ফলে মোটরযান মালিক বা চালকদের মাঝে কিছুটা স্বস্তি ফিরবে বলে দাবি সংশ্লিষ্টদের।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

‘ই-ট্যাক্স টোকেন’ মিলবে রোড ট্যাক্স পরিশোধে

প্রকাশের সময় : ০৭:৩৫:৪১ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫