Dhaka ১২:৫২ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ফেরত আসছে জম্মু-কাশ্মীরে আটক ১৫০ বাংলাদেশি পত্নীতলায় এক হাজার লিটার ওয়াশসহ তিন মাদক কারবারি গ্রেফতার ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ, ইস্যু বাংলাদেশ ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারাদেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ডেটা সেন্টারের জন্য ৪২০ ফুটবল মাঠের সমান বন উজাড় করল গুগল, তদন্ত শুরু ‘এই জার্সি ছিল আমার স্বপ্ন, গর্ব ও জীবন’, বিদায়ের বার্তা মেসির স্বামীর দাফনের এক ঘণ্টা পরই স্ত্রীর মৃত্যু প্রিজনভ্যানের গেট খুলে পিচ্চি রাজাকে বোনের প্রাইভেটকারে তুলে দেয় পুলিশ! (ভিডিও) কৃষ্ণসাগরে ইউক্রেনের ড্রোন হামলায় তেলবাহী জাহাজে আগুন, সব নাবিক ভারতীয় এক গোল ও দুই অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ রাঙালেন মেসি

ভারত ও ফ্যাসিস্টদের ইন্ধনে পাহাড়ের ঘটনা রোধে ব্যবস্থা নিচ্ছি : স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৫২:০১ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • / 98

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভারত ও ফ্যাসিস্টদের ইন্ধনে পাহাড়ে যেন কোনো ধরনের ঘটনা না ঘটে, এজন্য সরকার সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে রমনায় ডিএমপির পাঁচটি থানার প্রশাসনিক কাম-ব্যারাক ভবন নির্মাণ কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি জানান, খাগড়াছড়িতে একটি মহল অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে। বর্তমানে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে। তবে কিছু মহল চেষ্টা করছে এ উৎসবকে ব্যাহত করতে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পাহাড়ে অস্ত্র-অর্থের যোগান বাইরে থেকে আসছে। কিছু সন্ত্রাসী পাহাড়ের ওপর থেকে গুলি চালাচ্ছে। তিনি বলেন, “আমি দেশের নাম বলতে চাই না, তবে সাংবাদিক ভাইরা বলেই দিয়েছেন। এসব প্রতিহত করতে হলে সবার সহযোগিতা প্রয়োজন।”

তিনি আরও বলেন, দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের জন্য সবার সহযোগিতা দরকার। কেউ যেন রাস্তা-ঘাট অবরোধ না করে এবং পূজা উপলক্ষে বিশৃঙ্খলা সৃষ্টি না করে, সেদিকে কড়া নজর রাখা হবে।

এ সময় পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ভারত ও ফ্যাসিস্টদের ইন্ধনে পাহাড়ের ঘটনা রোধে ব্যবস্থা নিচ্ছি : স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশের সময় : ০১:৫২:০১ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫