Dhaka ১২:০৮ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ, ইস্যু বাংলাদেশ ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারাদেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ডেটা সেন্টারের জন্য ৪২০ ফুটবল মাঠের সমান বন উজাড় করল গুগল, তদন্ত শুরু ‘এই জার্সি ছিল আমার স্বপ্ন, গর্ব ও জীবন’, বিদায়ের বার্তা মেসির স্বামীর দাফনের এক ঘণ্টা পরই স্ত্রীর মৃত্যু প্রিজনভ্যানের গেট খুলে পিচ্চি রাজাকে বোনের প্রাইভেটকারে তুলে দেয় পুলিশ! (ভিডিও) কৃষ্ণসাগরে ইউক্রেনের ড্রোন হামলায় তেলবাহী জাহাজে আগুন, সব নাবিক ভারতীয় এক গোল ও দুই অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ রাঙালেন মেসি মেসির শেষ ম্যাচের আগে নেইমারের আবেগঘন বার্তা, স্মরণ করলেন পুরোনো দিন দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ

স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি ঘোষণা, টাইফয়েড টিকাদান অনিশ্চয়তায়

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:২৮:২১ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • / 104

বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন (বিএইচএএ) ৬ দফা দাবি পূরণের অনুরোধ জানিয়ে সারাদেশে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি ঘোষণা করেছে। সংগঠনটি জানিয়েছে, দাবি পূরণ না হলে ১ অক্টোবর থেকে ইপিআই কার্যক্রম, নিয়মিত টিকাদান এবং ১২ অক্টোবরের টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনসহ সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করে এই কর্মসূচি ঘোষণা করা হয়। সংগঠনের অভিযোগ, তৃণমূল পর্যায়ে শিশুদের টিকাদান কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা সত্ত্বেও স্বাস্থ্য সহকারীদের টেকনিক্যাল পদমর্যাদা এবং সঠিক বেতন স্কেল দেওয়া হয়নি।

বিএইচএএর প্রধান দাবি সমূহ:
১. নিয়োগবিধি সংশোধন ও শিক্ষাগত যোগ্যতায় স্নাতক সংযোজন
২. ১৪তম গ্রেড প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণ ও টেকনিক্যাল পদমর্যাদা নিশ্চিত করা
৩. বেতন স্কেল ১১তম গ্রেডে উন্নীতকরণ

সংগঠনের নেতারা জানান, আগের প্রতিশ্রুতি বাস্তবায়িত না হওয়ায় তারা বাধ্য হয়ে পূর্ণাঙ্গ কর্মবিরতি ঘোষণা করতে বাধ্য হয়েছেন। তারা আশা প্রকাশ করেছেন যে, অন্তর্বর্তী সরকার দেশের প্রায় ২০ হাজার স্বাস্থ্য সহকারীর দাবি দ্রুত বাস্তবায়ন করবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি ঘোষণা, টাইফয়েড টিকাদান অনিশ্চয়তায়

প্রকাশের সময় : ০৯:২৮:২১ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫