গুরুত্বপূর্ণ সংবাদ:
হাইকোর্টের আদেশ স্থগিত, ৬ অক্টোবর বিসিবির নির্বাচনে বাধা নেই
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০৫:৪২:০৯ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
- / 95
হাইকোর্টের চেম্বার আদালত ৬ অক্টোবর অনুষ্ঠিতব্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে কোনও বাধা নেই বলে জানিয়েছেন। চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব রোববার (২৮ সেপ্টেম্বর) এই আদেশ দেন।
এর ফলে জেলা ও বিভাগের এডহক কমিটি থেকে কাউন্সিলর হিসেবে মনোনয়ন পাঠানো বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের চিঠির কার্যকারিতা স্থগিতের পূর্ববর্তী হাইকোর্টের আদেশ স্থগিত থাকবে।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ ও ব্যারিস্টার অনীক আর হক। বিসিবির পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহিন এম রহমান এবং রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
এর আগে গত ২২ সেপ্টেম্বর হাইকোর্ট জেলা ও বিভাগের এডহক কমিটি থেকে কাউন্সিলর হিসেবে বুলবুলের চিঠি স্থগিত করেছিলেন। চেম্বার আদালতের এই আদেশে নির্বাচনের পথে কোনও বাধা রইল না।
Tag :






















