Dhaka ০৪:৪০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৪৫

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:৩৫:২৬ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • / 102

সারাদেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চারজন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৪৫ জন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯২ জন এবং শনাক্ত রোগীর সংখ্যা ৪৬,০৫১।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১৬৬, চট্টগ্রাম বিভাগে ৯১, ঢাকা বিভাগে ১৬৪, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৯৭, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১১২, খুলনা বিভাগে ১০১, ময়মনসিংহ বিভাগে ৩৭, রাজশাহী বিভাগে ৫৪, রংপুর বিভাগে ১৭ এবং সিলেট বিভাগে ৬ জন রয়েছেন।

মৃত চারজনের মধ্যে দুজনের মৃত্যু ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং দুজনের মৃত্যু ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৬৫৮ রোগী হাসপাতালে থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত মোট ৪৩,৬২৯ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

২০২৪ সালে দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছিল ১ লাখ ১,২১৪ জন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের। ২০২৩ সালে ডেঙ্গুতে মারা গেছেন ১,৭০৫ জন এবং হাসপাতালে ভর্তি হয়েছিল ৩ লাখ ২১,১৭৯ জন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৪৫

প্রকাশের সময় : ০৫:৩৫:২৬ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫