শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ব্রাজিল থেকে তাহিতি—ফুটবল খেললেন ছয় মহাদেশে, শেষ গন্তব্যে যত নাটক কখনো সমুদ্রে, কখনো বরফে—২০ ছবিতে লাস্যময়ী নেহা লাক্কাতুরার সবুজ চা-বাগানে হাজারো দৌড়বিদের মিলনমেলায় ‘সিলেট ম্যারাথন ২০২৬’ ৩৮০০ মানুষের দেশে যেভাবে এল ক্রিকেট গর্ত খুঁড়তে গিয়ে পাওয়া বস্তু নিয়ে গেলেন ভাঙারির দোকানে, পরে জানা গেল ‌‘মর্টারশেল’ আন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমার নেশন্স লিগে ফ্রান্সের প্রতিপক্ষ স্পেন, নরওয়ের মুখোমুখি ইংল্যান্ড কুয়েতের মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত দুর্বৃত্তদের সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে: অর্থমন্ত্রী সত্যি হলো শঙ্কা, ছিটকেই গেলেন হাসান মাহমুদ

সেই মার্কিন নাগরিক এনায়েতের ৪ দিনের রিমান্ড মঞ্জুর

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৪৫:৫০ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • / 111

পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদের পরিবারের অর্থপাচার মামলায় মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীর তৃতীয় দফায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক মো. হাফিজুল ইসলাম এ দিন আসামির পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড মঞ্জুরির কয়েক মিনিট পরই অসুস্থ হয়ে এনায়েত কাঠগড়ায় ঢলে পড়েন এবং পরে পুলিশ তাকে হাজতখানায় নিয়ে যান।

দুদক সূত্রে জানা যায়, চলতি বছরের ২০ ফেব্রুয়ারি এ মামলা দায়ের করা হয়। সাবেক আইজিপি বেনজীর আহমেদ, তার স্ত্রী মিসেস জীশান মীর্জা, জ্যেষ্ঠ কন্যা ফারহীন রিশতা ও মেঝো কন্যা তাহসীন রাইসার বিরুদ্ধে সন্দেহজনক লেনদেনের মাধ্যমে ১১ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা বিদেশে পাচারের অভিযোগ আনা হয়। তদন্তে এনায়েত করিম চৌধুরীর সংশ্লিষ্টতা ধরা পড়ে।

এর আগে, ১৭ সেপ্টেম্বর অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে এনায়েত ও তার সহযোগী গোলাম মোস্তফা আজাদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিল। ১৩ সেপ্টেম্বর গ্রেফতারের পর ১৫ সেপ্টেম্বর সন্ত্রাসবিরোধী আইনে তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিল।

মামলা সূত্রে জানা যায়, ১৩ সেপ্টেম্বর সকালে মিন্টো রোডের মন্ত্রিপাড়া এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় এনায়েতকে আটক করা হয় এবং তার কাছ থেকে দুটি আইফোন জব্দ করা হয়। প্রাথমিক বিশ্লেষণে তার ফোনে বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক তথ্য পাওয়া যায়।

জিজ্ঞাসাবাদে এনায়েত দাবি করেছেন, তিনি একটি বিশেষ দেশের গোয়েন্দা সংস্থার এজেন্ট এবং বাংলাদেশে এসে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত করে নতুন সরকার প্রতিষ্ঠার চেষ্টা করছেন। তিনি ৬ সেপ্টেম্বর নিউইয়র্ক থেকে বাংলাদেশে এসে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের সঙ্গে গোপন বৈঠক করেছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সেই মার্কিন নাগরিক এনায়েতের ৪ দিনের রিমান্ড মঞ্জুর

প্রকাশের সময় : ০১:৪৫:৫০ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫