Dhaka ০১:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লালবাগে ব্যাংক কর্মকর্তাকে গলা কেটে হত্যা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:০৯:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • / 116

পুরান ঢাকার আরএনডি রোডের একটি বাসা থেকে নজরুল ইসলাম (৪০) নামে এক ব্যাংক কর্মকর্তার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে লালবাগ থানা পুলিশ।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) গভীর রাতে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) দেবাশীষ তালুকদার জানান, খবর পেয়ে একটি ছয়তলা ভবন থেকে মরদেহ উদ্ধার করা হয়। স্বজনদের বরাত দিয়ে তিনি বলেন, পারিবারিক কলহের জেরে স্ত্রী সায়মা শারমিন (৩৫) স্বামীকে গলা কেটে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

নিহত নজরুল ইসলামের বাড়ি খুলনার আড়ংঘাটা থানার তেলিগাতী গ্রামে। তিনি মৃত খোরশেদ আলমের সন্তান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

লালবাগে ব্যাংক কর্মকর্তাকে গলা কেটে হত্যা

প্রকাশের সময় : ১১:০৯:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫