Dhaka ১১:৫১ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারাদেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ডেটা সেন্টারের জন্য ৪২০ ফুটবল মাঠের সমান বন উজাড় করল গুগল, তদন্ত শুরু ‘এই জার্সি ছিল আমার স্বপ্ন, গর্ব ও জীবন’, বিদায়ের বার্তা মেসির স্বামীর দাফনের এক ঘণ্টা পরই স্ত্রীর মৃত্যু প্রিজনভ্যানের গেট খুলে পিচ্চি রাজাকে বোনের প্রাইভেটকারে তুলে দেয় পুলিশ! (ভিডিও) কৃষ্ণসাগরে ইউক্রেনের ড্রোন হামলায় তেলবাহী জাহাজে আগুন, সব নাবিক ভারতীয় এক গোল ও দুই অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ রাঙালেন মেসি মেসির শেষ ম্যাচের আগে নেইমারের আবেগঘন বার্তা, স্মরণ করলেন পুরোনো দিন দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা

বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের আগ্রহী ভুটান

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:১৭:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • / 85

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে বাংলাদেশের সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষর এবং দুই দেশের অর্থনৈতিক অঞ্চলকে সংযুক্ত করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন।

জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে তিনি এ প্রস্তাব দেন।

প্রধানমন্ত্রী টোবগে বলেন, ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল গেলেফু মাইন্ডফুলনেস সিটি কুড়িগ্রামের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সঙ্গে যুক্ত হলে উভয় দেশই ব্যাপকভাবে উপকৃত হবে।

প্রধান উপদেষ্টা ইউনূস প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন, দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে সব সুযোগ কাজে লাগানো উচিত। তিনি বলেন, “বাংলাদেশ ও ভুটান উন্নত যোগাযোগ, বাণিজ্য ও বিনিয়োগের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন স্তরে নিতে পারে।”

টোবগে আরও জানান, ভুটান ধর্মীয় পর্যটন, জলবিদ্যুৎ সম্ভাবনা ভাগাভাগি, বাংলাদেশি ওষুধ কোম্পানির বিনিয়োগ এবং ফাইবার অপটিক সংযোগে সহযোগিতা চায়। এছাড়া, দুই নেতা রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা করেন।

প্রধানমন্ত্রী টোবগে প্রফেসর ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে তাকে ‘রোল মডেল’ এবং ‘আমার অধ্যাপক’ বলে উল্লেখ করেন। বৈঠকে তিনি বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণ করেন এবং আগামী বছরের ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনের আগে সফর করার আশাবাদ ব্যক্ত করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের আগ্রহী ভুটান

প্রকাশের সময় : ১০:১৭:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫