Dhaka ০১:০৪ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে কড়াকড়ির সিদ্ধান্ত স্থায়ী কমিটির বৈঠকে রেলওয়ের আয় বৃদ্ধির সুপারিশ সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত: রাষ্ট্রপতি প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী কমলো সোনার দাম ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি

অক্টোবরের মাঝামাঝি প্রকাশ হবে এইচএসসির ফলাফল

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:১০:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • / 102

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল অক্টোবরের মাঝামাঝিতে প্রকাশ হতে পারে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, পাবলিক পরীক্ষা আইন অনুযায়ী লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে। সে অনুযায়ী আগামী ১৯ অক্টোবরের মধ্যেই ফল প্রকাশ করতে হবে। “আমরা আশা করছি, আগামী মাসের মাঝামাঝি ফল প্রকাশ সম্ভব হবে,” বলেন অধ্যাপক এস এম কামাল উদ্দিন।

গত ২৬ জুন শুরু হয়ে ১৩ আগস্ট শেষ হওয়ার কথা থাকলেও কিছু বিষয়ের পরীক্ষা স্থগিত হওয়ায় সূচি পরিবর্তন করে শেষ পর্যন্ত ১৯ আগস্ট পরীক্ষা শেষ হয়।

চলতি বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেন। এদের মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছেলে এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন মেয়ে। সারা দেশের ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় প্রায় ২৭ হাজার শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

ফলে এবার সোয়া ১২ লাখ শিক্ষার্থী ফলাফলের অপেক্ষায় রয়েছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

অক্টোবরের মাঝামাঝি প্রকাশ হবে এইচএসসির ফলাফল

প্রকাশের সময় : ১০:১০:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫