Dhaka ১০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতির স্বাক্ষর জাল করে ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা সাব-রেজিস্ট্রার বদলিতে স্বচ্ছতা আনতে লটারি পদ্ধতি চালু : আইনমন্ত্রী

এশিয়া কাপ থেকে বিদায়, এবার আফগানিস্তান সিরিজে নজর টাইগারদের

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৪০:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • / 95

দুবাইয়ে এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে ১৩৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১২৪ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। ফলে লিটন দাসের নেতৃত্বাধীন দলটি ১১ রানের হারে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়।

তবে ব্যর্থতার ধাক্কা সামলে নতুন লড়াইয়ের প্রস্তুতিতে ব্যস্ত টাইগাররা। আগে থেকেই নির্ধারিত ছিল, এশিয়া কাপ শেষ হতেই সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে আফগানিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২ অক্টোবর, পরের ম্যাচগুলো হবে ৩ ও ৫ অক্টোবর। এরপর ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ ৮ অক্টোবর, বাকি দুটি ১১ ও ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে।

গ্রুপপর্ব থেকে বিদায় নেওয়া আফগানিস্তান বাংলাদেশকে শক্ত প্রতিদ্বন্দ্বিতা দিতে পারে। বিশেষ করে রশিদ খান ও মুজিবুর রহমানদের স্পিন আক্রমণ হবে বড় চ্যালেঞ্জ। তাই ব্যাটারদের দায়িত্বশীল ব্যাটিং ছাড়া জয় পাওয়া কঠিন।

এশিয়া কাপে ফাইনালের স্বপ্নভঙ্গ হলেও আফগানিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজ বাংলাদেশের জন্য নিজেকে গুছিয়ে নেওয়ার সুযোগ। ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে লড়াকু মানসিকতায় ফিরতে পারলেই আস্থা ফিরে পাবে টাইগাররা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

এশিয়া কাপ থেকে বিদায়, এবার আফগানিস্তান সিরিজে নজর টাইগারদের

প্রকাশের সময় : ০৯:৪০:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫