Dhaka ১১:২১ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ডেটা সেন্টারের জন্য ৪২০ ফুটবল মাঠের সমান বন উজাড় করল গুগল, তদন্ত শুরু ‘এই জার্সি ছিল আমার স্বপ্ন, গর্ব ও জীবন’, বিদায়ের বার্তা মেসির স্বামীর দাফনের এক ঘণ্টা পরই স্ত্রীর মৃত্যু প্রিজনভ্যানের গেট খুলে পিচ্চি রাজাকে বোনের প্রাইভেটকারে তুলে দেয় পুলিশ! (ভিডিও) কৃষ্ণসাগরে ইউক্রেনের ড্রোন হামলায় তেলবাহী জাহাজে আগুন, সব নাবিক ভারতীয় এক গোল ও দুই অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ রাঙালেন মেসি মেসির শেষ ম্যাচের আগে নেইমারের আবেগঘন বার্তা, স্মরণ করলেন পুরোনো দিন দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা

জাতিসংঘে শতাধিক প্রতিনিধি পাঠানোর বিব্রতকর রেকর্ড, টিআইবির হতাশা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৩৭:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • / 79

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে বাংলাদেশ থেকে শতাধিক প্রতিনিধি প্রেরণ করায় গভীর হতাশা প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, অতীতে এ ধরনের বিশাল প্রতিনিধি দল পাঠানো একটি লজ্জাজনক চর্চায় পরিণত হয়েছিল, যা কখনও কখনও দুই শতাধিকও পৌঁছেছে। গণ-আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত অন্তর্বর্তী সরকার থেকে এই অপচয় বন্ধের প্রত্যাশা ছিল, তবে এবারও শতাধিক প্রতিনিধি পাঠানো হতাশাজনক।

তিনি জানান, গত বছর ৫৭ জন প্রতিনিধি পাঠানোয় কিছুটা আশার সঞ্চার হয়েছিল, কিন্তু এবার তার উল্টো হয়েছে। জনগণের টাকায় বিদেশ সফরের ক্ষেত্রে প্রতিটি প্রতিনিধির ভূমিকা, আলোচ্য বিষয়ে সংশ্লিষ্টতা এবং ফলাফলের জবাবদিহি থাকা জরুরি।

টিআইবি আরও জানায়, সাধারণত যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার মতো শক্তিধর দেশগুলো কূটনৈতিক কারণে বড় দল পাঠালেও সেখানেও শতাধিক প্রতিনিধি বিরল। অন্যদিকে নাইজেরিয়ার মতো সুশাসনহীন দেশগুলো ভ্রমণবিলাসে এমন দল পাঠায়।

সংস্থাটি মনে করিয়ে দেয়, সরকার দায়িত্ব নেওয়ার পর বিদেশ সফরের ব্যয় হ্রাসে পরিপত্র জারি করেছিল। কিন্তু এবার শতাধিক সদস্য পাঠানো সেই সিদ্ধান্তের সঙ্গে সাংঘর্ষিক এবং সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তৈরি করছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জাতিসংঘে শতাধিক প্রতিনিধি পাঠানোর বিব্রতকর রেকর্ড, টিআইবির হতাশা

প্রকাশের সময় : ১০:৩৭:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫