১২ দিনের ছুটিতে যাচ্ছে কবি নজরুল কলেজ
- প্রকাশের সময় : ০১:১৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
- / 130
শ্রী শ্রী দূর্গা পূজা, বিজয়া দশমী, “ফাতেহা – ই- ইয়াজদাহম,”, প্রবারণা পূর্ণিমা ও শ্রী শ্রী লক্ষ্মীপূজা উপলক্ষে কবি নজরুল সরকারি কলেজ ১২ দিনের ছুটি কলেজ প্রশাসন। আগামী ২৮ সেপ্টেম্বর (রবিবার) থেকে শুরু হয়ে ৯ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত চলবে।
আজ বৃহস্পতিবার (২৫ শে সেপ্টেম্বর ) কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকল বিভাগীয় প্রধান, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীদের জন্য জানানো যাচ্ছে শ্রী শ্রী দূর্গা পূজা, বিজয়া দশমী, “ফাতেহা – ই- ইয়াজদাহম,”, প্রবারণা পূর্ণিমা ও শ্রী শ্রী লক্ষ্মীপূজা উপলক্ষে পর্যন্ত কলেজের সকল ক্লাস স্থগিত থাকবে।তবে, সরকারী ছুটির দিন ব্যতীত কর্মদিবসে কলেজের অফিস ও বিভাগসমূহ যথারীতি চলমান থাকবে।
ছুটি শেষে কলেজে নিয়মিত শ্রেণিতে পাঠদান কার্যক্রম ১০ অক্টোবর (বৃহস্পতিবার ) থেকে পুনরায় শুরু হবে বলে জানিয়েছে কলেজ প্রশাসন।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. হাবিবুর রহমান বলেন,
ছাত্রছাত্রীদের মধ্যে ছুটি ও পূজা উদযাপনকে ঘিরে দেখা দিয়েছে উৎসবের আমেজ। অনেকেই ইতোমধ্যে বাড়ি ফেরার প্রস্তুতি শুরু করেছে। ছুটি শেষে পুনরায় ক্লাস ও পাঠদানে শুরু করবে।




















