প্রধান উপদেষ্টাকে ক্লাব দে মাদ্রিদের সদস্য হওয়ার আমন্ত্রণ
- প্রকাশের সময় : ১০:৫০:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
- / 87
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ক্লাব দে মাদ্রিদের সদস্য হওয়ার আমন্ত্রণ জানিয়েছেন সংগঠনটির প্রেসিডেন্ট ও স্লোভেনিয়ার সাবেক প্রেসিডেন্ট দানিলো তুর্ক।
বুধবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে ইউনূসের সঙ্গে বৈঠকে তিনি এ আমন্ত্রণ জানান। বৈঠকে তুর্ক ক্ষুদ্রঋণ খাতে ইউনূসের অগ্রণী কাজের প্রশংসা করে বলেন, এর বৈশ্বিক প্রভাব অসামান্য।
বাংলাদেশে জুলাই অভ্যুত্থান প্রসঙ্গ টেনে তিনি বলেন, এ আন্দোলন বিশ্বকে বিস্মিত করেছে। বাংলাদেশের চলমান গণতান্ত্রিক রূপান্তর নিয়ে ইউনূসের দৃষ্টিভঙ্গি বিশ্বনেতাদের জন্য মূল্যবান হবে।
ইউনূস আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশে গণতান্ত্রিক সংস্কারের অভিজ্ঞতা তিনি বিশ্বমঞ্চে ভাগ করতে আগ্রহী। তিনি আরও বলেন, “আমরা এখনো জঙ্গলের ভেতর দিয়ে হাঁটছি, কীভাবে দেশকে গণতান্ত্রিক রূপান্তরের পথে এগিয়ে নেওয়া যায় তা খুঁজছি। আমাদের মনোযোগ এই পথেই স্থির।”
বৈঠকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।




















