বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
পাংশায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি ইউনুস হোসেন গ্রেপ্তার ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর দলগুলোর সঙ্গে মতবিনিময় করবে ইসি কক্সবাজারে বাসচাপায় ৫ অটোযাত্রী নিহত নজরুল বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে পাশ্চাত্য নাটক ‘প্রমিথিউস বাউন্ড’ মঞ্চায়ন প্রতিবাদের মুখে জাবি অধ্যাপক স্নিগ্ধাকে প্রভোস্টের দায়িত্ব থেকে অব্যাহতি রামায়ণ ছবির বিরুদ্ধে পুলিশে অভিযোগ হিন্দু জনজাগৃতি সমিতির মরক্কো নয়, আফকন শিরোপা পেল সেনেগাল মৃত্যুর কিছুদিন আগে গানে গানে বলেছেন, ‘দ্য শো মাস্ট গো অন’ ধামরাইয়ে নিজ গ্রামে চিরনিদ্রায় অভিনেতা সোহেল খান পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১৪ কর্মকর্তাকে বদলি-পদায়ন

৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল ১০ ডিসেম্বর

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:০৬:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • / 97

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ঘোষিত ক্যালেন্ডার অনুযায়ী ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হবে আগামী ১০ ডিসেম্বর।

পিএসসির জনসংযোগ কর্মকর্তা মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, “পিএসসি প্রকাশিত বার্ষিক ক্যালেন্ডার অনুযায়ী চলতি বছরের ১০ ডিসেম্বর ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।”

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষায় ৬ হাজার ৫৫৮ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। বর্তমানে তাঁদের মৌখিক পরীক্ষা চলছে। এই বিসিএসের মাধ্যমে মোট ২ হাজার ৩০৯ জনকে ক্যাডার পদে এবং ১ হাজার ২২ জনকে নন-ক্যাডারে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে—

চিকিৎসা ক্যাডার (সহকারী ও ডেন্টাল সার্জন): ৫৩৯ জন

শিক্ষা ক্যাডার: ৪৩৭ জন

প্রশাসন ক্যাডার: ২৭৪ জন

পুলিশ ক্যাডার: ৮০ জন

কাস্টমস ক্যাডার: ৫৪ জন

৪৫তম বিসিএসকে বলা হচ্ছে অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ একটি পরীক্ষা। প্রাথমিক (প্রিলিমিনারি) পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন ৩ লাখ ৪৬ হাজার প্রার্থী। এর মধ্যে ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন পরীক্ষায় অংশ নেন। উপস্থিতির হার ছিল ৭৭ দশমিক ২৪ শতাংশ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল ১০ ডিসেম্বর

প্রকাশের সময় : ১০:০৬:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫