Dhaka ০১:৪৪ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
প্রীতম–শেহতাজের বিবাহবিচ্ছেদ, কারণ জানালেন দুজন ইয়েমেনে ঘরছাড়া ২ লাখ মানুষ, শস্য ও লতাপাতা কুড়িয়ে খাচ্ছে শিশুরা! স্থানীয় সরকার নির্বাচনে নারী প্রার্থী কম থাকার আশঙ্কা: সিইসি আবাসন মেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী মানবতাবিরোধী অপরাধ : ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে কড়াকড়ির সিদ্ধান্ত স্থায়ী কমিটির বৈঠকে রেলওয়ের আয় বৃদ্ধির সুপারিশ সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত: রাষ্ট্রপতি প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী কমলো সোনার দাম

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের খসড়া প্রকাশ

নাহিদ হাসান, ঢাকা কলেজ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১২:১২:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • / 184

আজ ২৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৫ এর খসড়া প্রকাশ করেছে। শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, জাতীয় পর্যায়ে জ্ঞান ও গবেষণায় অগ্রগতি এবং  রাজধানী ঢাকার  সরকারি বিশ্ববিদ্যালয়ের সীমাবদ্ধতা বিবেচনায় এ বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

খসড়া অনুযায়ী, নতুন এই বিশ্ববিদ্যালয়ের নাম হবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। এতে বলা হয়েছে, বিজ্ঞান, প্রযুক্তি ও বহুমাত্রিক শিক্ষার বিস্তারের জন্য রাজধানীতে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা জরুরি হয়ে পড়েছে। বিশেষ করে সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওতায় আনার অভিজ্ঞতার পর একটি নতুন সরকারি বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয়তা আরও স্পষ্ট হয়েছে।

খসড়ায় বলা হয়েছে, আইনটির সংক্ষিপ্ত শিরোনাম হবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৫, এবং এর কার্যকারিতা অবিলম্বে শুরু হবে।

সংসদ অধিবেশন না থাকায় এবং বিষয়টি জরুরি হওয়ায় রাষ্ট্রপতি সংবিধানের ৯৩ অনুচ্ছেদের ক্ষমতা প্রয়োগ করে এ অধ্যাদেশ জারি করবেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের খসড়া প্রকাশ

প্রকাশের সময় : ১২:১২:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫