Dhaka ০১:৪৪ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
প্রীতম–শেহতাজের বিবাহবিচ্ছেদ, কারণ জানালেন দুজন ইয়েমেনে ঘরছাড়া ২ লাখ মানুষ, শস্য ও লতাপাতা কুড়িয়ে খাচ্ছে শিশুরা! স্থানীয় সরকার নির্বাচনে নারী প্রার্থী কম থাকার আশঙ্কা: সিইসি আবাসন মেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী মানবতাবিরোধী অপরাধ : ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে কড়াকড়ির সিদ্ধান্ত স্থায়ী কমিটির বৈঠকে রেলওয়ের আয় বৃদ্ধির সুপারিশ সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত: রাষ্ট্রপতি প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী কমলো সোনার দাম

অধ্যক্ষের অনুমতি না পেয়ে বিকল্প ভেন্যুতে বিদায় অনুষ্ঠান করছে ইসলামিক স্টাডিজ বিভাগ

কবি নজরুল কলেজ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১০:৩৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • / 101

পুরান ঢাকার ঐতিহ্যবাহী কবি নজরুল সরকারি কলেজে অধ্যক্ষের অনুমতি না পাওয়ায় নির্ধারিত ক্যাম্পাসের অডিটোরিয়ামে বিদায় অনুষ্ঠান আয়োজন করতে পারছেন না ইসলামিক স্টাডিজ বিভাগের -২০২০-২১ সেশনের শিক্ষার্থীরা। এ অবস্থায় শিক্ষার্থীরা বিভাগীয় শিক্ষকদের সঙ্গে আলোচনা করে বিকল্প ভেন্যুতে বিদায় অনুষ্ঠান করার সিদ্ধান্ত নিয়েছেন।

এর আগে গতকাল ২২শে সেপ্টেম্বর (সোমবার)  অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমানের কাছে আনুষ্ঠানিকভাবে লিখিত অনুমতি চাওয়া হলে, তিনি আগামী ২৪শে   সেপ্টেম্বর বুধবার দুপুর ২.৩০মিনিটের পর অনুমতি দেন। কিন্তু হঠাৎ আজ মঙ্গলবার সকালে আবার নাকচ করে দেন।  ফলে দীর্ঘদিনের পরিকল্পনা ও প্রস্তুত করা বিদায় অনুষ্ঠানটি ভেস্তে যাওয়ার শঙ্কা দেখা দেয়। শিক্ষার্থীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।  তবে শিক্ষার্থীরা শেষ মুহূর্তে উদ্যোগ নিয়ে বিকল্প স্থানে অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেয়।

একজন শিক্ষার্থী বলেন, আমরা চাইছিলাম প্রাতিষ্ঠানিক পরিবেশে অনুষ্ঠান করতে, অনুমতি না মেলায় আমাদের বিকল্প ভেন্যুতেই আয়োজন করতে হচ্ছে।

আরেক শিক্ষার্থী বলেন, এটা আমাদের জন্য দুঃখজনক যেদিন কলেজে ভর্তি হয়েছিলাম সেদিন কলেজেই নবীন বরণ হয়েছিলো, কিন্তু বিদায় অনুষ্ঠান টা কলেজে হচ্ছে না।

শিক্ষার্থীরা জানান, সীমাবদ্ধতা সত্ত্বেও বিদায় অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

অধ্যক্ষের অনুমতি না পেয়ে বিকল্প ভেন্যুতে বিদায় অনুষ্ঠান করছে ইসলামিক স্টাডিজ বিভাগ

প্রকাশের সময় : ১০:৩৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫