Dhaka ১০:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ডেটা সেন্টারের জন্য ৪২০ ফুটবল মাঠের সমান বন উজাড় করল গুগল, তদন্ত শুরু ‘এই জার্সি ছিল আমার স্বপ্ন, গর্ব ও জীবন’, বিদায়ের বার্তা মেসির স্বামীর দাফনের এক ঘণ্টা পরই স্ত্রীর মৃত্যু প্রিজনভ্যানের গেট খুলে পিচ্চি রাজাকে বোনের প্রাইভেটকারে তুলে দেয় পুলিশ! (ভিডিও) কৃষ্ণসাগরে ইউক্রেনের ড্রোন হামলায় তেলবাহী জাহাজে আগুন, সব নাবিক ভারতীয় এক গোল ও দুই অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ রাঙালেন মেসি মেসির শেষ ম্যাচের আগে নেইমারের আবেগঘন বার্তা, স্মরণ করলেন পুরোনো দিন দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা

দেশে প্রথমবারের মতো বিমানবন্দরে পাইপলাইনে জ্বালানি সরবরাহ শুরু

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:২৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • / 108

দেশে প্রথমবারের মতো ভূ-গর্ভস্থ পাইপলাইনের মাধ্যমে বিমানবন্দরে জেট ফুয়েল সরবরাহ শুরু হয়েছে। চট্টগ্রাম নগরীর পতেঙ্গাস্থ পদ্মা অয়েল পিএলসির প্রধান স্থাপনা থেকে ৫ দশমিক ৭৭ কিলোমিটার দীর্ঘ পাইপলাইনে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পাঠনো হচ্ছে এ জ্বালানি।

মঙ্গলবার পতেঙ্গাস্থ পদ্মা অয়েলের প্রধান স্থাপনায় ১৬০ কোটি টাকার জেট এ-১ পাইপলাইন নামের প্রকল্পটির উদ্বোধন করেন জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম। আশা করা হচ্ছে, প্রকল্পের মাধ্যমে আধুনিক, পরিবেশবান্ধব ও সময়সাশ্রয়ী পদ্ধতিতে উড়োজাহাজে জ্বালানি সরবরাহের পাশাপাশি নিশ্চিত হবে দেশের জ্বালানি নিরাপত্তা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান মো. আমিন উল আহসান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি জহুরুল হকের এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল হায়দার আবদুল্লাহ, বিপিসি পরিচালক ড. একেএম আজাদুর রহমান এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর। বক্তব্য দেন পদ্মা অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. মফিজুর রহমান ও প্রকল্প পরিচালক অুনপ কুমার বড়য়া।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এ পাইপলাইন যে শুধু জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করবে তা নয়। বিমানবন্দর ও বিমান বাহিনীর জহুরুল হক ঘাঁটিতে জ্বালানি সরবরাহের মাধ্যমে দেশের নিরাপত্তা নিশ্চিত করবে। আমরা শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরেই শুুধু নয়, সামনে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের যেসব বিমানবন্দরে সক্ষমতা আছে পর্যায়ক্রমে সবগুলোতে পাইপলাইনের মাধ্যমে জেট ফুয়েল এ-১ সরবরাহ করব।

বিপিসি চেয়ারম্যান মো. আমিন উল আহসান বলেন, প্রতি বছর ৭০ লাখ মেট্রিক টনেরও বেশি জ্বালানি তেল আমরা আমদানি করি এবং সেটা বিভিন্ন মাধ্যমে পরিবহন করে পৌঁছে দেই। পুরো বিষয়টা যাতে অটোমেশনের আওতায় আসে, স্বচ্ছতার সঙ্গে করতে পারি, এটার জন্য বেশ কিছু প্রকল্প গ্রহণ করা হয়েছে। কিছু বাস্তবায়িতে হয়েছে, কিছু হচ্ছে। পাইপলাইনের মাধ্যমে তেল পরিবহনের জন্য বিভিন্ন ডিপো ও স্টোরেজ-ক্যাপাসিটি অটোমেশনের আওতায় আসছে। ইতোমধ্যে একটি অটোমেটেড ডিপো কুমিল্লায় স্থাপন করেছি। আমাদের হাতের স্পর্শের আর সুযোগ থাকবে না। কন্ট্রোলরুমে বসে কর্মকর্তারা এ কাজগুলো পরিচালনা করতে পারবেন। সারা দেশের নেটওয়ার্কটি যখন এই অটোমেশনের আওতায় নিয়ে আসতে পারব তখন তেল কোম্পানি বা বিপিসি সম্পর্কে যে নানা ধরনের কথা শোনা যায়, তা আর থাকবে না।

সূত্র জানায়, শাহ আমানত বিমানবন্দরে জেট ফুয়েলের চাহিদা দৈনিক ২ লাখ ২৫ হাজার লিটার, বছরে ৬৫ হাজার টন। আগে ট্যাংকলরিতে এ জ্বালানি পরিবহন হতো। বিমানবন্দর ছাড়াও বিমান বাহিনীর জহুরুল হক ঘাঁটিতে এ পাইপলাইনের মাধ্যমে জ্বালানি সরবরাহ করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দেশে প্রথমবারের মতো বিমানবন্দরে পাইপলাইনে জ্বালানি সরবরাহ শুরু

প্রকাশের সময় : ০৪:২৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫