Dhaka ১০:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ডেটা সেন্টারের জন্য ৪২০ ফুটবল মাঠের সমান বন উজাড় করল গুগল, তদন্ত শুরু ‘এই জার্সি ছিল আমার স্বপ্ন, গর্ব ও জীবন’, বিদায়ের বার্তা মেসির স্বামীর দাফনের এক ঘণ্টা পরই স্ত্রীর মৃত্যু প্রিজনভ্যানের গেট খুলে পিচ্চি রাজাকে বোনের প্রাইভেটকারে তুলে দেয় পুলিশ! (ভিডিও) কৃষ্ণসাগরে ইউক্রেনের ড্রোন হামলায় তেলবাহী জাহাজে আগুন, সব নাবিক ভারতীয় এক গোল ও দুই অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ রাঙালেন মেসি মেসির শেষ ম্যাচের আগে নেইমারের আবেগঘন বার্তা, স্মরণ করলেন পুরোনো দিন দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা

দ্বিতীয় দিনের মতো রাজশাহী-ঢাকা রুটে বাস বন্ধ, বিপাকে যাত্রীরা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:১২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • / 82

বেতন বৃদ্ধি ও ভাতা দেওয়াসহ একাধিক দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজশাহী-ঢাকা রুটে দূরপাল্লার অধিকাংশ বাস চলাচল বন্ধ রয়েছে। এতে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে পরিবহন শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দেন। মঙ্গলবার সকালেও শিরোইল বাস টার্মিনালে ন্যাশনাল, দেশ, হানিফ, গ্রামীণ ও শ্যামলী ট্রাভেলসের কাউন্টার বন্ধ ছিল। ফটকে কর্মবিরতির ব্যানার টাঙানো হয় এবং শ্রমিকরা স্লোগান দেন।

শ্রমিকদের অভিযোগ, ১৭ বছর ধরে তাদের বেতন বাড়ানো হয়নি। বর্তমানে চালক এক ট্রিপে পান ১২০০ টাকা, হেলপার ৬০০ ও সুপারভাইজার আরও কম। তারা দাবি তুলেছেন— চালকের বেতন ট্রিপপ্রতি ২ হাজার, হেলপারের ১ হাজার ও সুপারভাইজারের ১১০০ টাকা করার পাশাপাশি খাবার ও থাকার খরচ ভাতা হিসেবে দেওয়ার জন্য।

শ্রমিক নেতা মো. সেলিম বলেন, “দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে। হয় বেতন বাড়বে না হয় গাড়ির চাকা গড়বে না।”

রাজশাহী পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল জানান, মালিকপক্ষ বারবার আশ্বাস দিলেও বাস্তবায়ন হয়নি। তবে কেউ চাইলে স্বেচ্ছায় গাড়ি চালাতে পারবেন।

হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা বিকল্প পরিবহন খুঁজতে দিশেহারা। একতা পরিবহন ও কিছু লোকাল বাস চালু থাকায় সেখানে উপচেপড়া ভিড় দেখা গেছে। অন্যদিকে, ট্রেনের টিকিট না পাওয়ার অভিযোগও করেছেন যাত্রীরা।

ঢাকাগামী যাত্রী শফিকুল ইসলাম বলেন, “টিকিট কেটেছিলাম, কিন্তু এসে দেখি কাউন্টার বন্ধ। জরুরি কাজে ঢাকায় যেতে হবে, অথচ কোনো উপায় নেই।”
অন্য এক যাত্রী নাসরিন আক্তার বলেন, “শিশু সন্তান নিয়ে সারাদিন ঘুরেও টিকিট পাইনি। পথে পথে হয়রানি পোহাচ্ছি।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দ্বিতীয় দিনের মতো রাজশাহী-ঢাকা রুটে বাস বন্ধ, বিপাকে যাত্রীরা

প্রকাশের সময় : ১২:১২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫