গুরুত্বপূর্ণ সংবাদ:
দুর্গাপূজা উপলক্ষে ২৪ সেপ্টেম্বর থেকে মাঠে নামবে আইনশৃঙ্খলা বাহিনী : স্বরাষ্ট্র উপদেষ্টা
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০৪:১০:০৬ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
- / 97
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আগামী ২৪ সেপ্টেম্বর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে থাকবে।
রোববার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, পূজা যেহেতু ধর্মীয় অনুষ্ঠান, তাই সবার সতর্ক থাকতে হবে।
এবার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে ৮০ হাজার স্বেচ্ছাসেবী নিয়োগ দেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি আরও বলেন, এ বছর এখন পর্যন্ত প্রতিমা ভাঙচুরের ঘটনা কম এবং সিসিটিভি ক্যামেরার মাধ্যমে অপরাধীদের শনাক্ত করা হচ্ছে।
আগামী ২৮ সেপ্টেম্বর থেকে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে।
Tag :




















