Dhaka ০৯:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘এই জার্সি ছিল আমার স্বপ্ন, গর্ব ও জীবন’, বিদায়ের বার্তা মেসির স্বামীর দাফনের এক ঘণ্টা পরই স্ত্রীর মৃত্যু প্রিজনভ্যানের গেট খুলে পিচ্চি রাজাকে বোনের প্রাইভেটকারে তুলে দেয় পুলিশ! (ভিডিও) কৃষ্ণসাগরে ইউক্রেনের ড্রোন হামলায় তেলবাহী জাহাজে আগুন, সব নাবিক ভারতীয় এক গোল ও দুই অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ রাঙালেন মেসি মেসির শেষ ম্যাচের আগে নেইমারের আবেগঘন বার্তা, স্মরণ করলেন পুরোনো দিন দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অবশেষে ক্ষমা চাইলেন আমির হামজা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৩:৫৭:০৮ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • / 87

দেশের আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা তার সাম্প্রতিক বিতর্কিত বক্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন।

তিনি জানান, সংগঠনের পক্ষ থেকে তাকে রাজনৈতিক বক্তব্য না দিতে বলা হয়েছে। এখন থেকে তিনি কেবল কোরআনের তাফসির নিয়েই আলোচনা করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসিন হল নিয়ে দেওয়া বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, সলিমুল্লাহ মুসলিম হলের নামের জায়গায় ভুলবশত মুহসিন হলের নাম বলে ফেলেছেন। এজন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন।

এ ছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলে মদের বোতল প্রসঙ্গে দেওয়া বক্তব্য নিয়েও তিনি ব্যাখ্যা দেন এবং কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা চান। ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানাকে নিয়ে বক্তব্যের জন্যও তিনি আবারও দুঃখ প্রকাশ করেছেন।

আমির হামজা বলেন, তুলনা করে কথা বলতে গিয়ে প্রায়ই ভুল হয়ে যায়। ভবিষ্যতে তিনি এসব বিষয়ে সতর্ক থাকবেন।

প্রসঙ্গত, কুষ্টিয়ার এই বক্তা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আল কোরআন ও ইসলামিক স্টাডিজ বিভাগে অনার্স-মাস্টার্স করেছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ আসনে জামায়াতে ইসলামী থেকে তিনি মনোনয়ন পেয়েছেন। তবে সাম্প্রতিক সময়ে তার বেশ কিছু বক্তব্য নিয়ে তুমুল বিতর্ক সৃষ্টি হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

অবশেষে ক্ষমা চাইলেন আমির হামজা

প্রকাশের সময় : ০৩:৫৭:০৮ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫