Dhaka ০৯:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘এই জার্সি ছিল আমার স্বপ্ন, গর্ব ও জীবন’, বিদায়ের বার্তা মেসির স্বামীর দাফনের এক ঘণ্টা পরই স্ত্রীর মৃত্যু প্রিজনভ্যানের গেট খুলে পিচ্চি রাজাকে বোনের প্রাইভেটকারে তুলে দেয় পুলিশ! (ভিডিও) কৃষ্ণসাগরে ইউক্রেনের ড্রোন হামলায় তেলবাহী জাহাজে আগুন, সব নাবিক ভারতীয় এক গোল ও দুই অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ রাঙালেন মেসি মেসির শেষ ম্যাচের আগে নেইমারের আবেগঘন বার্তা, স্মরণ করলেন পুরোনো দিন দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ছাত্র-জনতার আন্দোলন জাতিকে নতুন দিশা দিয়েছিল : স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:০৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • / 113

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের শহীদ স্মরণে অঙ্কিত বিশেষ গ্রাফিতি ‘জুলাই বীরত্ব’ ও ‘জুলাই আত্মত্যাগ’র উদ্বোধন করেছেন।

আজ শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে পদ্মা সেতুর মাওয়া ও জাজিরা প্রান্তে এ গ্রাফিতি উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম উপস্থিত ছিলেন।

ছাত্র-জনতার নেতৃত্বে সেই আন্দোলন গণমানুষের প্রত্যাশাকে একত্রিত করে জাতিকে নতুন দিশা দিয়েছিল উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “এই প্রজন্ম ও আগামীর প্রজন্মকে জানতে হবে-জুলাইয়ের সেই গণঅভ্যুত্থান কেবল একটি আন্দোলন নয়, বরং ছিল অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এ ধরনের উদ্যোগ তরুণ সমাজকে অনুপ্রাণিত করবে সত্য, ন্যায়, স্বাধীনতা ও গণতন্ত্রের চেতনায় উজ্জীবিত হতে।”

শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমাদের দায়িত্ব হবে তাদের এ ত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা এবং একইসঙ্গে দেশকে এগিয়ে নেওয়ার জন্য তাদের আদর্শকে ধারণ করা। যে বাংলাদেশে থাকবে ন্যায়, সমতা ও মানবিকতার অবিচল প্রতিশ্রুতি।”

এদিন জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব-২০২৫ উদ্যাপন উপলক্ষে পদ্মা সেতুর উভয় প্রান্তের ম্যুরাল চত্বরে জুলাই বিপ্লবের বীরত্ব ও আত্মত্যাগকে মূল উপজীব্য করে ঐতিহাসিক ঘটনাকে স্মরণীয় করে রাখার উদ্দেশ্যে গ্রাফিতি অঙ্কনের জন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টাকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

এছাড়াও এদিন সেতু বিভাগের সচিব (রুটিন দায়িত্ব), মুন্সিগঞ্জ ও শরীয়তপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ অনেকে উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ছাত্র-জনতার আন্দোলন জাতিকে নতুন দিশা দিয়েছিল : স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশের সময় : ১০:০৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫